উত্তরায় সেন্টার পয়েন্ট শপিংমলে সিনেপ্লেক্সের নতুন শাখা

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০২:৫৪ পিএম

গেল মাসেই স্টার সিনেপ্লেক্সের ১৯ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে জানানো হয়, আগামী বছরের মধ্যে তাদের মাল্টিপ্লেক্স সংখ্যা হবে ৪০টি। এরইমধ্যে তার বাস্তবায়ন প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। উত্তরায় সেন্টার পয়েন্ট শপিংমলে শুরু হয়েছে কাজ। চারটি হল নিয়ে চলবে এ মাল্টিপ্লেক্স।

এছাড়াও ঢাকার বাইরে নারায়ণগঞ্জ, বগুড়া ও চট্টগ্রামে নতুন শাখার কাজ চলছে। স্টার সিনেপ্লেক্স জানায়, গত ৭ নভেম্বর প্রতিষ্ঠানটির সঙ্গে ইউনাইটেড গ্রুপের এ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে স্বাক্ষর করেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল এবং ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান-ম্যানেজিং ডিরেক্টর মইনুদ্দিন হাসান রশিদ। 

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে তারা বলে, ‘দেশব্যাপী সিনেমা হল নির্মাণের পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলাম আমরা। ধারাবাহিকভাবে সেই পরিকল্পনা বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। উত্তরা, টঙ্গী, সাভার, গাজীপুরসহ আশপাশের এলাকার দর্শকদের সুবিধার কথা বিবেচনা করে উত্তরায় বড় পরিসরে নতুন শাখা স্থাপনের উদ্যোগ নিয়েছি আমরা। আশা করি, আগামী বছর মাঝামাঝি সময়ে এই শাখা চালু করতে পারবো আমরা।’

২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল ‘স্টার সিনেপ্লেক্স’। বর্তমানে এর ঢাকায় ৫টি এবং রাজশাহী ও চট্টগ্রামে ১টি করে শাখা রয়েছে। ধানমন্ডির সীমান্ত সম্ভার (সাবেক রাইফেলস স্কয়ার), মহাখালীর এসকেএস (সেনা কল্যাণ সংস্থা) টাওয়ার, মিরপুরের সনি স্কয়ার এবং বিজয় সরণীর সামরিক জাদুঘর ও চট্টগ্রামের বালি আর্কেড শপিং মলে শাখাগুলো অবস্থিত। 

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর