প্রাচীন অভিশাপের গল্প সিনেমা হলে আসছে ২৪ নভেম্বর

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০৫:৫২ পিএম

প্রশংসিত নির্মাতা বদরুল আনাম সৌদ সরকারি অনুদানে ২০১৭ সালে ‘গহীন বালুচর’ সিনেমাটি নির্মাণ করেছিলেন। আবারও তাঁর হাতের বুননে আসছে অনুদানের নতুন চলচ্চিত্র ‘শ্যামা কাব্য’। 

যার গল্প গড়ে উঠেছে প্রাচীন এক অভিশাপকে ঘিরে। আর এটি সিনেমা হলের পর্দায় আসছে আগামী ২৪ নভেম্বর। এরপর নতুন বছরের শুরুতে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে চলচ্চিত্রটি। বিষয়টি নিশ্চিত করেছে টিম ‘শ্যামা কাব্য’।

‘শ্যামা কাব্য’ সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার ছবি। সম্প্রতি প্যারিসে আয়োজিত গঁজ সুর স্যেন চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ছবিটি বিশেষ জুরি অ্যাওয়ার্ড, সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা চলচ্চিত্রসহ মোট ৪টি বিভাগে পুরস্কার পায়।

এর গল্পটা এমন—ডিভোর্সের পর স্ত্রী নীতুকে হারিয়ে মারাত্মক ডিপ্রেশনে আক্রান্ত হয় আজাদ। 

হতাশা কাটাতে একদল টুরিস্টের সাথে সুন্দরবন ভ্রমণে যান তিনি। তবে তাঁর মূল পরিকল্পনা—সেখানে গিয়ে আত্মহত্যার মাধ্যমে নিজের দুঃখভরা জীবনের ইতি টানা। কিন্তু ভ্রমণে গিয়ে শ্যামা নামের এক তরুণীর সাথে পরিচয় হয়।

সিনেমাটির কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। এছাড়াও রয়েছেন ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম, রিমি করিম, এ কে আজাদ সেতু প্রমুখ। নির্মাণের পাশাপাশি এর কাহিনি, সংলাপ, চিত্রনাট্যও সৌদের। 

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর