জন্মদিনের আয়োজনে শাহরুখের সঙ্গে বাংলাদেশি তিন ভক্ত

আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০১:৩৬ পিএম

গত ২ নভেম্বর ছিল বলিউড কিং শাহরুখ খানের জন্মদিন। এর আয়োজনও ছিল ব্যাপক পরিসরে। যার একটি হলো ‘এসআরকে ডে’। ভক্তদের আয়োজনে যেটা প্রতিবছরই করা হয়। তবে এই বছরটা বাংলাদেশি ভক্তদের জন্য ছিল বিশেষ। কারণ এতে শাহরুখের সান্নিধ্য পাওয়ার সুযোগ পান তিন ভক্ত।

তারা হলেন—নোয়াখালীর রোমান খন্দকার ও মিরপুরের ফারজানা হক-একেএম সোলায়মান দম্পতি। 
তারা তিনজনই ‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ গ্রুপের সদস্য। এর এডমিন ফাহিম আজিজের মাধ্যমে মুম্বাইয়ের বান্দ্রার বালগন্ধর্ভা রঙ মন্দির স্টুডিওতে অনুষ্ঠিত ‘এসআরকে ডে’-এর ইভেন্ট পাস পান তারা। 

বাঁ থেকে সোলায়মান-ফারজানা দম্পতি এবং উপরের সারিতে বাঁ থেকে দ্বিতীয় রোমান। ছবি: এসআরকে ইউনিভার্স বাংলাদেশ

রোমান ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘খুবই সুন্দর সময় কেটেছে। আমরা মোট ৪ ঘণ্টা ১০ মিনিট সময় কাটিয়েছি শাহরুখ খানের সঙ্গে। আমার কথা বলার সুযোগ হয়নি। তবে এটার আমার জীবনে শ্রেষ্ঠ সময়।’

ফারজানা হক জানান, তারা স্বামী-স্ত্রী দুজনই শাহরুখের ভীষণ ভক্ত। যখন ‘জওয়ান’ সিনেমা মুক্তি পায় সেটা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য তারা মুম্বাইতে গিয়েছিলেন। এবং সে সময়ে মান্নাত থেকে শাহরুখকে দেখার একটু সুযোগ হয়েছিল। সেখান থেকে ফিরে তারা সিদ্ধান্ত নেন জন্মদিনে আবার যাবেন। ফ্লাইট বুক করে ১ নভেম্বর চলে যান।  ফাহিমের সঙ্গে যোগাযোগ করলে তিনি তাদের এ আয়োজনে প্রবেশের ব্যবস্থা করে দেন।

শাহরুখের সঙ্গে কী কথা হয়েছে, এমন প্রশ্নে তিনি বলেন, ‘‘আমরা যখন ছবি তুলতে গেলাম তখন তাকে জানালাম যে, আমি বাংলাদেশ থেকে এসেছি। এটা শুনে তিনি বলেন, ‘লেটস টেইক অ্যা গুড পিকচার’ এবং এরপর তিনি আমার সঙ্গে হ্যান্ডশেক করলেন এবং ফেরার সময়ে এটাও বললেন, ‘মে গড ব্লেস ইউ বেটা, ট্রাভেল ব্যাক সেইফলি’।’’

‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ গ্রুপের এডমিন ফাহিম আজিজ জানান, তিনি গ্রুপটি খুলেছিলেন ২০১৪ সালে। চলতি বছর ‘জওয়ান’ মুক্তির এটি মিডিয়ার নজরে আসে।

বলিউডের ‘কিং’ শাহরুখ খান ফিরছেন বড় পর্দায়। দীর্ঘ বিরতির পর তার প্রত্যাবর্তন ঘিরে যখন ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো নতুন চমক। একই সময়ে একই নামে সিনেমা নিয়ে হাজির...
ঐতিহ্যবাহী ‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও...
কোরিওগ্রাফার-উপস্থাপক রাঘব জুয়ালের জন্মদিনের পার্টিতে আনন্দের বদলে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। ভিড়ের চাপে অস্বস্তিতে পড়েন শাহরুখ খান-পুত্র আরিয়ান খান, এমনকি নিরাপত্তারক্ষীদেরও তাঁকে নিরাপদে...
বলিউড তারকা শাহরুখ খান দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের স্মৃতিবিজড়িত বাড়িটির পুরো মালিকানা নিজের নামে নিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস ও মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপিতে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর