যাদের জন্য রাজনীতির শিকার, সবার নাম প্রকাশ করবেন পূর্ণিমা!

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০২:৫৮ পিএম

শূন্য দশকের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। সিনে পর্দার এ তারকা পূর্ণ করেছেন ক্যারিয়ারের ২৫ বছর। সম্প্রতি তিনি জানান, রাজনীতির শিকার হয়েছেন।

পূর্ণিমার এমন কথার পরই শোবিজে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। সবাই জানতে চাইছেন বিস্তারিত। সে কথা নায়িকার কানেও গেছে। তিনি জানালেন, বিষয়টি নিয়ে মুখ খুলতে চান। 

গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, ‘এই বিষয়টি নিয়ে আমি আলাদা একটা অনুষ্ঠান করব। সেখানেই সবকিছু বলব। আমি কেন পলিটিক্সের শিকার হয়েছি আর কারা আমায় এই পলিটিক্সের মধ্যে ফেলেছে? তাদের সবার নাম আমি বলব। এজন্য আপনাদের কিছুদিন অপেক্ষা করতে হবে।’

এর আগে, একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান উদ্বোধন করতে গিয়ে পূর্ণিমা বলেন, ‘চলচ্চিত্র কমে আসছে। অনেক শিল্পী ঘরে বসে গেছেন। অনেক গুণী শিল্পী মারা গেছেন। কোনো কোনো রাজনীতি তো আছেই। কিছু না কিছু পলিটিক্সের কারণে অনেকেই ছবির কাজ পায়নি। আমিও পলিটিক্সের শিকার! আমিও কিছু কিছু ছবি থেকে বাদ পড়েছি, আমি জানি। যদিও আমি বলি, আমি করিনি, কিন্তু আমি থাকা অবস্থায় অনেক ছবি থেকে বাদ পড়েছি। পলিটিক্স ছিল বলেই এটা হয়েছে। এখন কিছু বলার নেই। ছবি কমে গেছে। এফডিসিও এখন ছোট হয়ে আসছে।’

বড় পর্দায় কাজ কমে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘বড় পর্দায় যে ছবিগুলো হচ্ছে বা যে গল্পগুলো হচ্ছে হয়তোবা আমার সময় অনুযায়ী, আমার ২৫ বছরের যে ক্যারিয়ার, সে অনুযায়ী যে চরিত্র থাকা দরকার সেরকম ভালো চরিত্রের অফার আসে না। সেজন্য আমি কাজগুলো কম করছি। আর যেসব ছবি হচ্ছে আমি হয়তোবা ম্যাচ করতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘ওটিটি প্লাটফর্মে একটি কাজ করেছি। ওটিটির অনেক অফার আসে। ওটিটির যে অফারগুলো আসে ওগুলোর আবার একই জিনিস। আমি হয়তোবা ওসব চরিত্রের সঙ্গে ম্যাচ করতে পারি না। তাই কাজগুলো খুব একটা বেশি করা হয় না।’

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন বলিউড তারকা আমির খান। দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে থাকা গৌরি স্প্র্যাটকে আগামী ৫ জুলাই বিয়ে করবেন তিনি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে একান্ত...
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর সংশোধিত তালিকায় আজীবন সম্মাননা পাচ্ছেন সোনালী যুগের জনপ্রিয় নায়িকা শবনম। মঙ্গলবার এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের...
প্রকাশ্যে এলো সংগীতশিল্পী রুবা মজুমদারের নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’। প্রেম, অপেক্ষা ও না-বলা অনুভূতির আবহে নির্মিত গানটি ইতিমধ্যে শ্রোতামহলে পৌঁছাতে শুরু করেছে। জানা যায়, মনের দ্বিধা কাটিয়ে...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার কুয়েতে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হবে আজ বৃহস্পতিবার। আগামী সপ্তাহেই এ মামলার রায় হতে পারে। 
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
লোডিং...

এলাকার খবর