তিশার পোস্টে ফারহানের নাম!

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৬:৪৬ পিএম

অভিনেত্রী তানজিন তিশার শারীরিক অবস্থা এখন অনেকটাই ভালো। হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। এরপর ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি ‘আত্মহত্যার চেষ্টা’কে ‘ভুল সংবাদ’ হিসেবে উল্লেখ করলেন। ‘আত্মহত্যা চেষ্টা’ শব্দটিও মুখে আনেননি। বলেননি, প্রেমের বিষয়টিও। তবে পোস্ট শেষে নেটিজেনদের লাগল খটকা। কারণ শেষে লেখা হয়েছে ‘মুশফিক আর ফারহান’ নামটি।

এতে বিস্মিত অনেকে। কারও মতে, পোস্টটি ফারহানকে মেনশন করেছেন তিশা। কিন্তু পোস্টে ‘এমন পদক্ষেপ (আত্মহত্যা) এ রকম মানুষের জন্য জীবনেও নেব না’ বলার পর ফারহানকে মেনশন করাটা অন্যরকম ইঙ্গিত হয়ে যায় বটে।

আবার কারও মত, ফারহান ও তিশার পেজ একই অ্যাডমিন দ্বারা পরিচালিত। সে কারণে ভুলটা হতে পারে। তবে মজার মন্তব্য এসেছে, একজন লিখেছেন—‘স্ট্যাটাসের নিচে মুশফিকের নাম ডালমে কুছ কালা হ্যায়’। আবার কেউ লিখেছেন, ‘হয়তো মুশফিকই পোস্টটি লিখে দিয়েছেন!’

বিষয়টি নিয়ে বরাবরের মতো তিশা-ফারহানের কেউই মুঠোফোনে উত্তর দেননি। সে যাই হোক, দিন শেষে সুখবরটা এলো—ভালো আছেন তিশা। ফিরেছেন বাসায়। 

এসেই পোস্টটি দিয়েছেন অভিনেত্রী। লিখেছেন, ‘আজকে কিছু ভুল নিউজ দেখতে পেলাম। আসল বিষয়টি হলো, গতরাতে আমার ফুড পয়জনিংয়ের পরে কিছু ব্যাপারে আমার খারাপ অবস্থা ছিল। তাই আমি একটা স্লিপিং পিল খাই এবং তার সাইড ইফেক্ট হিসেবে আমার বমি হয়। এরপর হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিই। আমি এখন সম্পূর্ণ সুস্থ। আমার বাবা গত দুইবছর আগে মারা যান। বিষয়টি আমাকে এতটাই শক্ত করে যে এই ধরনের পদক্ষেপ আমি এরকম কোনো মানুষ অথবা যেকোনো মানুষের জন্যই জীবনে নেব না।’

ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি স্মরণ করিয়ে দেন অভিনেত্রী। বলেন, ‘আমি একটি বিষয় বলতে চাই, ব্যক্তিগত জীবন নিয়ে আমারও হয়তো কখনও কিছু বলার থাকতে পারে। যদি থাকে এবং যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে মিডিয়ার কিছু মানুষ তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে স্পেশালি যারা যারা আমার ক্ষতি করেছেন অথবা করার চেষ্টা করছেন তাদের প্রত্যেকটা মানুষের নাম মেনশন করে অতি শিগগিরই আমার শুভাকাঙ্ক্ষীদের সামনে উপস্থাপন করব।’

 

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে শাড়ি সংক্রান্ত প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট...
ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছিলেন আরেক অভিনেত্রী সামিয়া অথৈ। নাটকের শুটিং চলাকালে এ ঘটনা ঘটেছে বলে অথৈ ফেইসবুক লাইভে অভিযোগ করেছিলেন। নাটকটির নাম ‘পুতুলের বিয়ে’।...
ঢাকাই সিনেমার আলোচনার কেন্দ্রে শরিফুল রাজ; এলো আবার এক্সক্লুসিভও। সহশিল্পীদের সঙ্গে সম্পর্কের গুঞ্জন আর সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া পুরনো ভিডিও নিয়ে এতদিন পর মুখ খুললেন এই তারকা। সম্প্রতি এক...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর