ফিলিস্তিনিদের পাশে সিয়াম, পোশাকেও প্রতিবাদী

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০৩:২৯ পিএম

ইসরায়েল-হামাস সংঘাতে মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে লাশের সারি। হামাসকে নিশ্চিহ্ন করতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এমন অবস্থায় হলিউডের শীর্ষ সারির অভিনয়শিল্পীরা প্রতিবাদ জানিয়ে যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন। এবার ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালেন বাংলাদেশি অভিনেতা সিয়াম আহমেদ।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সরব হলেন এই অভিনেতা। হামলার শিকার হওয়া ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে ফেসবুকে এক অভিনব পোস্ট করেছেন তিনি। ‘ফ্রি ফিলিস্তিন’ লেখা একটি ব্লেজার পরে বেশ কিছু ছবি শেয়ার করেছেন এই নায়ক।

ক্যাপশনে লিখেছেন, ‘গণহত্যার বিরুদ্ধে! ফিলিস্তিনদের সংহতি জানান।’

জানা যায়, তাঁর এ পোশাকের ডিজাইন করেছেন সাফিয়া সাথী। শুধু পোশাক পরে ছবি পোস্ট করেছেন এমন নয়, একটি অনলাইন শোতেও এই পোশাকে অংশ নিয়েছিলেন সিয়াম। 

কথা প্রসঙ্গে অভিনেতা জানান, সোশ্যাল মিডিয়া কিংবা বিভিন্ন খবরে যে বাচ্চাগুলোকে দেখছি, মানুষ হিসেবে যে কারও খারাপ লাগার কথা। তাই যেভাবে পারেন তাঁদের পাশে থাকার চেষ্টা করছেন তিনি। একই সঙ্গে সিয়াম জানান, ফিলিস্তিনিদের জন্য আর্থিকভাবে কিছু করার পরিকল্পনাও রয়েছে তাঁর।

প্রসঙ্গত, সর্বশেষ ‘পুনর্মিলনে’ নামে একটি ওয়েব ফিল্মে দেখা গেছে সিয়াম আহমেদকে। এতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন তাসনিয়া ফারিণ। এ ছাড়া কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে সিয়ামের একটি সিনেমা। যেটি পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল। এতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন টলিউডের আয়ুষী তালুকদার।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর