সোনালের সঙ্গে আমার রসায়ন ভক্তদের মন কাড়বে: শাকিব

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১২:৩২ পিএম

বিমানবন্দরে শাকিব। ছবি: সংগৃহীত

প্রথম প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র ‘দরদ’-এর ভারতীয় অংশের শুটিং শেষ করে আজ শনিবার দেশে ফিরেছেন শাকিব খান। বিকাল সাড়ে ৪টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি। এ সময় তাঁকে স্বাগত জানায় ভক্তরা।

বিমানবন্দরে নেমেই গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন শাকিব। ‘দরদ’র শুটিং অভিজ্ঞতা কেমন ছিল, জানতে চাইলে তিনি বলেন, ‌‘‘প্রথমবার প্যান ইন্ডিয়ান সিনেমায় অভিনয় করেছি। ‘দরদ’-এ অনেক নতুন কিছুর দেখা পাবেন দর্শকরা। অনেক নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। নায়িকা সোনাল চৌহানের সঙ্গে পর্দার রসায়ন আমার ভক্তদের মন কাড়বে। সিনেমা হলে মুক্তি পেলে সেই কথার প্রমাণ মিলবে। আমাদের ও তাঁদের কাজের পরিবেশ একেবারে আলাদা।’

বিমানবন্দর থেকে বের হয়ে ভক্তদের দেখে ভীষণ উচ্ছ্বাস প্রকাশ করলেন এই অভিনেতা। বললেন, ‘আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। এটা আমার কাছে বড় পাওয়া। এই যে প্রতিবার একটা ভালো কাজ করে আসার পর সবাই এমন উচ্ছ্বাস নিয়ে আসে, স্বাগত জানায়, এর অনুভূতি আসলে বলে বোঝানো যাবে না।’

দরদ সিনেমায় শাকিব-সোনাল। ছবি: ফেসবুক থেকে নেওয়া

জানালেন সম্প্রতি মুম্বাইয়ে আরও কিছু কাজের কথা হয়েছে শাকিবের। তিনি বললেন, ‘‘ভারতে শুটিংয়ের পাশাপাশি মুম্বাইয়ের কয়েকজনের সাথে মিটিং হয়েছে। সেইসব ভালো সংবাদ আসবে আগামী কিছুদিনের মধ্যে। এই সিনেমার পর হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ সিনেমার শুটিং শুরু হবে।’’

প্রসঙ্গত, সাইকো থ্রিলার রোমান্টিক অ্যাকশন ধাঁচের গল্পের সিনেমা ‘দরদ’। এতে শাকিব-সোনাল ছাড়াও আরও অভিনয় করেছেন পায়েল সরকার, রাজেশ শর্মা, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, আলোক জৈন, ইমতু, এলিনা শাম্মী, রিও প্রমুখ। পরিচালনা করছেন অনন্য মামুন।

প্রযোজনায় বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের সঙ্গে যুক্ত রয়েছে ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ও ওয়ান ওয়ার্ল্ড মুভিজ। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সিনেমাটি বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগুসহ ৬টি ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর