নওগাঁয় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, থানায় মামলা

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১১:৫২ এএম

বিএনপি নেতা কামাল আহমেদ (৫৪)। ছবি: সংগৃহীত নওগাঁয় হেলমেট ও মাস্ক পরে কামাল আহমেদ (৫৪) নামের এক বিএনপির নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আজ রোববার থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতের ছেলে রাসেল ইমাম।

বিএনপি নেতাদের অভিযোগ, আতঙ্ক ছাড়ানোর জন্য নওগাঁয় একের পর এক বিএনপির নেতা–কর্মীদের ওপর হেলমেট ও মাস্ক পরে হামলা করা হচ্ছে। তবে পুলিশ বলছে, এটি কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড নয়। এর পেছনে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে নওগাঁ পৌরসভার ইয়াদ আলীর মোড় এলাকায় শনিবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। রোববার সকাল ১১টায় মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

কামাল আহমেদ শহরের রজাকপুর এলাকার মমতাজ আলীর ছেলে। তিনি নওগাঁ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি। এ ছাড়া তিনি নওগাঁ ট্রাক বন্দোবস্তকারী সমিতির সাবেক সভাপতি।

নিহত কামাল হোসেনের ছেলে রাসেল ইমাম ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে কামাল আহমেদ সান্তাহার রেলস্টেশন এলাকা থেকে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথে নওগাঁ পৌরসভার ইয়াদ আলীর মোড় এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেল নিয়ে হেলমেট পরা দুর্বৃত্তরা অটোরিকশাটির পথ রোধ করে। এরপর কামাল আহমেদকে অটোরিকশা থেকে নামিয়ে হেলমেট ও মাস্ক পড়া ছয়-সাতজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুত্বর জখম কামাল আহমেদকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ছবি: ইনডিপেনডেন্ট রাতে নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. মামুন বলেন, হাসপাতালে নেওয়ার আগেই রোগীটির মৃত্যু হয়েছে। তাঁর ঘাড়ে ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে। 

জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন বলেন, ‘চলমান আন্দোলনে বিএনপির নেতা–কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে বিএনপির নেতা–কর্মীদের টার্গেট করে হামলা চালান হচ্ছে। পুলিশ প্রশাসনও নীরব। এ নিয়ে নওগাঁর রাণীনগর, আত্রাই ও সদর উপজেলায় সাম্প্রতিক সময়ে পাঁচটি ঘটনা ঘটল। কিন্তু এসব ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বিরোধী শক্তিকে কোনঠাসা করতে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান। প্রাথমিকতদন্তে এটি রাজনৈতিক হত্যাকান্ড নয় দাবি করে ওসি বলেন, ‘কী কারণে, কারা তাঁকে হত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় নিহতের ছেলে রাসেল ইমাম নবাব বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন।’

ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। ঘটনাস্থলের কাছে একটি দোকানের সিসিটিভি ফুটেজ ও খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত আসামিদের শনাক্ত করে তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর