শীতে অন্দর সাজবে কার্পেটে

বাতাসে এখন হালকা হিমেল আমেজ। ঠান্ডায় জবুথবু অবস্থা আসতেই ঘরে আনতে পারেন উষ্ণতার পরশ। অন্দরসাজে এখন আনতে পারেন কার্পেটের ব্যবহার। 

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১২:৫৮ পিএম

আলাদিনের সেই কার্পেটে অভিযানের গল্প অনেকেরই জানা। এমন করে যদি সারা পৃথিবী ঘুরে বেড়ানো যেত। এমন ইচ্ছে অনেকের। সেটা না হলেও কার্পেট কিন্তু শীতের দিনে ম্যাজিকের মতো কাজ করে। রং, ডিজাইন, মোটিফের বুননে এক একটা কার্পেট এক এক রকম। কোনটি প্রকৃতির ছবি, তো কোনোটা জিওমেট্রিক প্যাটার্ন। আবার কোনোটা অ্যাসিমেট্রিক্যাল হিজিবিজি মোটিফ।

ট্র্যাডিশনাল নকশা, মোটিফে সিল্ক বা উলের হাতে বোনা কাপের্টর আভিজাত্য একেবারেই আলাদা। সাবেকি ফুলের নকশা কিংবা চমকপ্রদ ওরিয়েন্টাল ডিজাইনের ঘরে এনে দেয় আলাদা মাত্রা। কার্পেটের তুলনায় রাগ মেন্টেন করা সহজ। তাই দিন দিন রাগের চাহিদাও বাড়ছে। বাড়িতে রাগ মানেই জুয়েল টোন রঙ। সাফায়ার ব্লু, চুনী, পান্না সবুজ, অ্যাকোয়ামেরিন, আয়ভরি ও অ্যামেথিস্ট রঙ মিলে এক মায়াজাল তৈরি করে।

সেন্টার টেবিলের নিচে বা খাটের পাশে সারা বছরই দেখা যায় এই শ্যাগি রাগ। ছবি: ফ্রিপিক

ট্র্যাডিশনাল ভারী কার্পেটের পাশাপাশি, হালকা সিন্থেটিক ও অন্যান্য ফ্যাব্রিকের কার্পেটের কদর রয়েছে। রোজকার ব্যবহারের জন্য এসব কার্পেট আদর্শ। এই ধরনের কার্পেট ওয়াশেবল ফ্যাব্রিকে তৈরি, ফলে নিয়মিত ব্যবহারে ময়লা হলেও সমস্যা নেই। অনায়াসে ধোয়া যাবে। তাই তো সেন্টার টেবিলের নিচে বা খাটের পাশে সারা বছরই দেখা যায় এই শ্যাগি রাগ। ঘরে কার্পেট থাকলে অন্দরে এক সফিস্টিকেটেড লুক আসে। তাই বলে যেন-তেন কার্পেট দিলে হবে না। নিজের পছন্দ ও রুচি অনুযারী ঘর সাজান। মাথায় রাখবেন ছোট পরিসরে বিশাল আয়তনের কার্পেট বেমানান লাগবে।

বসার ঘরে কাশ্মীরি অথবা পারসি কার্পেট দেখতে ভাল লাগবে। আর খাবার জায়গায় দিতে পারেন ছোট, ছিমছাম ও ওয়াশেবল রাগ। আধুনিক অন্দরমহলে একরকম কার্পেট ভাল লাগবে। আবার এথনিক সাজের সঙ্গে অন্যরকম। ঘরের অন্যান্য আপহোলস্ট্রির মতোই কার্পেটের ক্ষেত্রেও কালার প্যালেটের সামঞ্জস্য বজায় রাখবেন। না হলে খুব বেমানান লাগবে। এটাই অন্দরসাজের মূল মন্ত্র। কোঅর্ডিনেশন, প্লেসমেন্ট ও ইউটিলিটি এই তিনের সমাবেশেই অন্দরসাজ পায় পরিপূর্ণ মাত্রা।

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
অবৈধ অভিবাসীদের বৈধ করার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ স্পেন। এতে দেশটিতে অনিয়মিত হয়ে যাওয়া অভিবাসীদের মধ্যে স্বস্তি ফিরেছে। এখন পর্যন্ত দেশটিতে বৈধতা পেতে ১২ লাখেরও বেশি আবেদন জমা পড়েছে।  
ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার এসআই আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে।
রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার রাজধানীতে ইনস্টিটিউট অব গ্লোবাল কোঅপারেশন ফাউন্ডেশন- আইজিসি ফাউন্ডেশন আয়োজিত এক গোলটেবিল...
অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআ)  সংস্কারের বিরুদ্ধে আন্দোলনের দায়ে দেওয়া ২১ কর্মকর্তার শাস্তি প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার প্রজ্ঞাপন জারি করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ-আইআরডি।
ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট।
লোডিং...

এলাকার খবর