ছোট ঘর, অনেক জিনিস, কী করবেন?

বাজেটের মধ্যে ফ্ল্যাট, তাই খুব বড় নয়। আর এই ছোট ঘরেই রাখতে হচ্ছে অনেক জিনিস। কী করবেন? চিন্তার কিছুই নেই, সমস্যার সমাধানে দরকার শুধু স্পেস এফিশিয়েন্ট ডেকোরেশনের।

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ০৪:২০ পিএম

ছোট ফ্ল্যাট, এরই মাঝে বেশ যত্নে সাজিয়েছেন ড্রয়িং আর ডাইনিং রুম। কারণ, অতিথিরা যে এখানেই বসবেন। ফলে শোবার ঘরে এসে পড়েছে সবকিছু। জামাকাপড়ের আলমারি, বইয়ের তাক থেকে নিত্য প্রয়োজনীয় নানা জিনিস এখানে। আর সবকিছুই রাখতে হবে এই ঘরেই। চিন্তার কিছুই নেই। শুধু দরকার আপনার স্পেস এফিশিয়েন্ট ডেকোরেশনের আইডিয়া। সমস্ত জিনিস রাখতে পারবেন, আর ঘরটাও দেখতে লাগবে সুন্দর।

ঘরের দেয়ালে তাক বানিয়ে রাখতে পারেন সাজানোর জিনিস। ছবি: ফ্রিপিক

ঘরের দেওয়াল আর কোণগুলোকে সঠিক ভাবে কাজে লাগাতে হবে। নানারকম অভিনব ডিজাইন আর প্যাটার্নের কনার্র র‌্যাক বা ওয়াল শেলফ পাওয়া যায়। সেগুলো লাগিয়ে নিন। বই, শিশুর খেলনা অথবা রোজ কাজে লাগে এমন জিনিস রাখতে পারেন তাকগুলোতে।

বেডসাইড টেবিল রাখার জায়গা না থাকলে হ্যাঙ্গিং শেলফ রাখতে পারেন। বিছানার পাশে সিলিং থেকে ঝুলিয়ে দিতে পারেন সুদৃশ্য হ্যাঙ্গিং শেলফ। বেডসাইড টেবিলের কাজ হবে, আবার মেঝের স্পেসও বাঁচবে।

খাটের উপরের দিকেও বানাতে পারেন তাক। ছবি: ফ্রিপিক

বিছানা রাখতে পারেন ঘরের কোণে, দু’দিকই দেওয়ালের গায়ে লাগানো থাক। বিভিন্ন ভাবে ঘুরিয়ে দেখতে পারেন, যেভাবে রাখলে ফ্লোরের সবচেয়ে কম জায়গা নিচ্ছে তেমন রাখুন খাটটি।

ঘরের দরজা আর ওয়ারড্রবের পাল্লার ভিতরদিকেও লাগিয়ে নিতে পারেন কিছু হুক। আর সেখানে রাখতে পারেন জামা, ব্যাগ, স্কার্ফ ও অ্যাকসেসরিজ।

বাড়িতে নানা রঙের গিফ্ট ব্যাগ জমে থাকলে সেগুলো ব্যবহার করতে পারেন। দেওয়ালে কয়েকটি ব্যাগ পরপর ঝুলিয়ে দিন। অনেক জিনিস রাখতে পারবেন, আবার দেখতেও ভাল লাগবে।

ঘরে বেশি তাক থাকলে বই, খেলনা বা পোশাক রাখা যায়। ছবি: ফ্রিপিক

বেতের কিছু বাস্কেট সাজিয়ে রাখতে পারেন খাটের নীচে। জামা, জুতা, শীতের পোশাক থেকে বিছানার চাদর, বালিশ, সবকিছু গুছিয়ে রেখে দিতে পারবেন এই বাস্কেটগুলোতে।

ঘরে একটা টেবিল বা ডেস্ক তো প্রয়োজন। ফ্লোরের জায়গা বাঁচাতে ভরসা তাই দেওয়াল। ঘরের যে দিকটা খালি আছে সেখানে লাগিয়ে নিতে পারেন ড্রয়ারসহ একটা ফ্লোটিং ডেস্ক। জায়গাও বাঁচাবে, দেখতেও লাগবে বেশ অভিনব।

টাকা খরচ করতে পারলে, ঘরে আনতে পারবেন ফোল্ড-আপ বেড। সোফা হিসেবেও কাজে লাগাতে পারেন আবার দেওয়ালে ফোল্ড করে রাখতে পারেন। শোওয়ার সময় নামিয়ে নিলেই হল!

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
অবৈধ অভিবাসীদের বৈধ করার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ স্পেন। এতে দেশটিতে অনিয়মিত হয়ে যাওয়া অভিবাসীদের মধ্যে স্বস্তি ফিরেছে। এখন পর্যন্ত দেশটিতে বৈধতা পেতে ১২ লাখেরও বেশি আবেদন জমা পড়েছে।  
ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার এসআই আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে।
রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার রাজধানীতে ইনস্টিটিউট অব গ্লোবাল কোঅপারেশন ফাউন্ডেশন- আইজিসি ফাউন্ডেশন আয়োজিত এক গোলটেবিল...
অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআ)  সংস্কারের বিরুদ্ধে আন্দোলনের দায়ে দেওয়া ২১ কর্মকর্তার শাস্তি প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার প্রজ্ঞাপন জারি করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ-আইআরডি।
ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট।
লোডিং...

এলাকার খবর