অর্থ কেলেঙ্কারি মামলায় অভিনেতা প্রকাশ রাজ

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০৫:১৩ পিএম

ভারতীয় গোয়েন্দা সংস্থার টেবিলে বসতে হচ্ছে দক্ষিণ ভারতীয় তারকা প্রকাশ রাজকে। ১০০ কোটি রুপির একটি পঞ্জি স্কিমের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তলব করেছে। দেশটির প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টের  অধীনে একটি সংস্থার সঙ্গে যোগসূত্রের কারণে ২০ নভেম্বর তদন্তকারী সংস্থা সমন পাঠান।

ইডি-র সূত্রে খবর, প্রকাশ রাজকে তলব করা হয়েছে প্রণব জুয়েলার্সের জাল সোনার বিনিয়োগ প্রকল্পের বিস্তারের ঘটনায় তদন্তের জন্য। ৫৮ বছর বয়সী এই অভিনেতা এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিলেন এবং আগামী সপ্তাহে চেন্নাইতে ফেডারেল এজেন্সির সামনে তাঁকে সমস্ত নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সেই সূত্রেই পঞ্জি কেলেঙ্কারি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য চেন্নাইয়ে ইডির আঞ্চলিক দফতরে ডেকে পাঠানো হয়েছে অভিনেতাকে!

তামিলনাড়ুর ত্রিচিতে অবস্থিত স্বর্ণবিপণীটি! এই সংস্থার একাধিক শাখা রয়েছে তামিলনাড়ুতে। ইডি সূত্রে খবর, ওই স্বর্ণ প্রতিষ্ঠানটি সোনা কিনে বিনিয়োগ এবং তার বিনিময়ে মোটা টাকা ফেরানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ১০০ কোটি রুপি তুলেছে।

এর আগে গত ২০ নভেম্বর সংস্থাটির সঙ্গে যুক্ত বেশ কিছু বাড়িতে তল্লাশি চালান ইডি কর্মকর্তারা। এখনও পর্যন্ত তল্লাশিতে কিছু নথি, প্রায় ২৪ লক্ষ রুপি এবং প্রায় ১২ কেজি সোনার গয়না উদ্ধার করেছেন তদন্তকারীরা। সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে টাকা বিনিয়োগ করালেও নির্দিষ্ট সময়ে সুদ-সমেত অর্থ স্বর্ণবিপণীটি ফেরাতে পারেনি বলে অভিযোগ। এরপর এফআইআর করা হয়!

অভিনেতা পরিচয়ের বাইরেও প্রকাশ রাজ প্রযোজক, পরিচালক ও টেলিভিশন উপস্থাপক। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে তিনি দীর্ঘদিন ধরে অভিনয় করছেন। নিয়মিত কাজ করছেন বলিউডেও। বাংলাদেশে তাঁর পরিচিতি সালমান খানের ‘ওয়ান্টেড’ ছবির মাধ্যমে। 

ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভারতের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে নতুন বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। সামাজিক...
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
বলিউড অভিনেতা সালমান খানকে ঘিরে ভক্তদের মধ্যে নানা গল্প প্রচলিত রয়েছে। তবে কাছের মানুষদের সম্পর্ক আঁচ করে ফেলার ক্ষেত্রে তাঁর তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতার আরেকটি চমকপ্রদ উদাহরণ সামনে এনেছেন...
অগ্রিম পারিশ্রমিক নিয়েও ‘ডন ৩’ সিনেমা ছেড়ে দেওয়ায় মারাত্মক বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। পরিচালক-প্রযোজক ফারহান আখতারের বহুল প্রতীক্ষিত এই ছবির শুটিং শুরুর ঠিক আগেভাগে ঘটে এই ঘটনা।...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর