নেতানিয়াহুকে ‘গাজার কসাই’ বললেন এরদোগান

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০২:১৮ পিএম

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইতিহাসে ‘গাজার কসাই’ হিসেবে নাম লিখিয়েছেন বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। গতকাল বৃহস্পতিবার টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এরদোগান বলেন, বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় শতাব্দীর সবচেয়ে জঘন্যতম এবং সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ড চালিয়ে ইতিহাসে গাজার কসাই হিসেবে নাম লিখেয়েছেন। তাঁর সরকার যে বিবৃতি দিয়েছে, তাতে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি আশা করা যায় না।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান তাঁর বক্তব্যে ইসরায়েলকে ‘অমানবিক ও সন্ত্রাসী রাষ্ট্র’ এবং হামাসকে স্বাধীনতাকামী সংগঠন হিসেবেও উল্লেখ করেন।

আন্তর্জাতিবক রাজনীতি বিশ্লেষকরা বলছেন, এরদোগানের এমন বক্তব্য ইসরায়েলের সঙ্গে তুরস্কের উদীয়মান সম্পর্কের অবনতি হওয়ারই ইঙ্গিত দেয়।

এক দশক আগে ইসরায়েল ও তুরস্কের মধ্যে সম্পর্ক বেশ তিক্ততাপূর্ণই ছিল। সেই সম্পর্ক ঠিকঠাক করতে গত বছর রাষ্ট্রদূত নিয়োগ দেয় দেশ দুটি। শুরু হয় বাণিজ্য উন্নয় ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা। এর মধ্যে গত ৭ অক্টোবর ইসরায়েলি বাহিনী গাজায় যুদ্ধ শুরু করলে, এর প্রতিবাদে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয় তুরস্ক। ফলে দু দেশের সম্পর্কের মধ্যে আবারও অবনতি হয়।

এদিকে দেড় হাজার টন মানবিক সহায়তা সামগ্রী নিয়ে একটি জাহাজ গাজার উদ্দেশ্যে তুরস্ক ছেড়েছে বলে নিশ্চিত করেছেন এরদোগান। এ ছাড়া গাজায় যুদ্ধবিরতি স্থায়ী করার জন্য তুরস্ক সরকার জোর তৎপরতা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

ইসরায়েলি বাহিনীর সমালোচনা করে তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, গাজায় ইতিহাসের সবচেয়ে জঘন্য বর্বরতা চালাচ্ছে ইসরায়েল। সেখানে তারা শুধু নিরীহ মানুষই মারছে না, মসজিদ, গির্জা, হাসপাতাল, স্কুল, আশ্রয়কেন্দ্র, শরণার্থী শিবির—সবকিছুর ওপর হামলা চালিয়ে গুঁড়িয়ে দিচ্ছে। সারা বিশ্বের চোখের সামনে তারা গত ৫০ দিনের বেশি সময় ধরে সব ধরনের নৃশংসতা চালিয়ে যাচ্ছে। এ জন্য ইসরায়েলি প্রশাসনকে আন্তর্জাতিক আইনের সামনে জবাবদিহি করতে সব ধরনের চেষ্টা করবে তুরস্ক।

গত ৭ অক্টোবরের পর হামাসের হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছে এবং হামাস অন্তত ২৪০জনকে জিম্মি করে নিয়ে গেছে বলে দাবি করেছে ইসরায়েল। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় ১৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক গেলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। গতকাল শনিবার নিউইয়র্ক...
যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনার কারণে বৈশ্বিক তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার প্রক্রিয়া হুমকির মুখে পড়েছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক শক্তি সংস্থা (আইইএ)। হরমুজ প্রণালির পরিস্থিতি অবনতির ফলে জ্বালানি...
ইসরায়েলি গোয়েন্দা প্রতিবেদনের দাবি, ইরানের টার্গেট কিলিংয়ের তালিকায় শীর্ষে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে এখনো যুক্তরাষ্ট্র ও ইরানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইরাকের কারবালা এবং ইরানের মাশহাদে বিপুল জনসমাগমের কারণে বিলম্বিত হয় আলী খামেনির দাফন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর আড়াইটায় দাফনের সময় নির্ধারণ করা হলেও তা পেছানো হয়। দিন গড়ায় সন্ধ্যা থেকে রাতে। 
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর