জয়ার প্রথম বলিউড ছবি নিয়ে যা বলছে ভারতীয় পত্রিকা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:১৪ পিএম

ভারতে অনেকদিন ধরেই কাজ করছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। কলকাতার সিনেমায় অভিনয় করে ওপার বাংলায় বেশ জনপ্রিয়তাও পেয়েছেন তিনি। বাংলা পেরিয়ে জয়া এবার অভিনয় করলেন হিন্দি সিনেমায়।

অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত এ বলিউড ছবির নাম ‘কড়ক সিং’। ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে আজ (৮ ডিসেম্বর) মুক্তি পেয়েছে সিনেমাটি। এতে নয়না চরিত্রে অভিনয় করছেন জয়া।

ছবিটির পোস্টার। ছবি: জি ফাইভকেমন করলেন বাংলাদেশের এই তারকা? ভারতের প্রথমসারির পত্রিকাগুলো ছবিটি নিয়ে ইতিমধ্যে প্রকাশ করেছে রিভিউ। সিনেমাটি নিয়ে প্রশংসা এসেছে, হচ্ছে সমালোচনাও। দু’একটি জায়গায় জয়া আহসানের নামও বিশেষভাবে নেওয়া হয়েছে।

এনডিটিভি রিভিউয়ের শিরোনামে লিখেছে, ‘পঙ্কজ ত্রিপাঠী একাই ফিল্মটি ধরে রাখার জন্য যথেষ্ট’। ২.৫ রেটিং দিয়েছে তারা। আর জয়া প্রসঙ্গে তাদের মন্তব্য, ‘পঙ্কজের চারপাশে যারা আছেন, যেমন- জয়া আহসান, সঞ্জনা সাংঘি, দিলীপ শঙ্কর এবং পরেশ পাহুজা—তারা চমৎকার করেছেন। অনেকাংশে প্রতিক্রিয়াশীল ভূমিকা রয়েছে তাদের ‘

তবে তারা যে পঙ্কজের মতো অভিনয়ের জায়গা পাননি, তাও বলেছে চ্যানেলটি।

ইন্ডিয়া টিভির মতে, পঙ্কজ ত্রিপাঠি নিখুঁত রহস্য থ্রিলার শেষ করতে পেরেছেন। 

দ্য হিন্দুর শিরোনাম, ‘পঙ্কজ ত্রিপাঠি এই নিস্তেজ থ্রিলারটিকে বাঁচিয়ে রেখেছেন’।

ইন্ডিয়ান এক্সপ্রেস ছবিটি নিয়ে তুমুল সমালোচনা করেছে। তাদের শিরোনাম, পঙ্কজের ছবির এর চেয়ে আর কতটা খারাপ হতে পারে?

সিনেমার মূল চরিত্রটি করেছেন পঙ্কজ ত্রিপাঠি। গল্পে দেখানো হয়েছে ত্রিপাঠি অ্যামনেশিয়ায় আক্রান্ত অর্থনৈতিক দুর্নীতি বিভাগের একজন কর্মকর্তা। কিন্তু হঠাৎ করে তিনি হাজির হন হাসপাতালে। এরপর তাকে পাওয়া যায় নানা ধরনের নাশকতামূলক কাজেও। তাকে নিয়েও মূলত চিত্রনাট্য এগিয়ে নিয়েছেন পরিচালক। তবে জয়ার চরিত্রটিও গুরুত্বপূর্ণ বলেছেন নির্মাতা অনিরুদ্ধ। এই সিনেমার শুটিং হয়েছে মুম্বাইতে।জয়া আহসান। ছবি: জি ফাইভতারকাবহুল এ ছবিতে পঙ্কজ-জয়া ছাড়াও আছেন পার্বতী, সঞ্জনা সাংঘি প্রমুখ। গত মাসে গোয়ায় ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় সিনেমাটির।

কলকাতার চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন ধরেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের বাইরে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সাধারণত নিজেকে দূরে রাখেন তিনি। তবে এবার কলকাতার রাজপথে...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর