আমেরিকার মঞ্চে নাচ ভুলে যাওয়ার পরই জায়েদের এই ডিগবাজির শুরু!

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৫ পিএম

চলতি বছরের সবচেয়ে আলোচিত-সমালোচিত কর্মকাণ্ডের মধ্যে একটি হলো জায়েদ খানের  আচমকা ডিগবাজি। প্রথমটা অদ্ভুতুড়ে ঠেকলেও জায়েদ খান এখন এটাকে নাচের নিয়মিত মুদ্রায় পরিণত করেছেন। 

কবে, কখন ও কীভাবে এই ‘মুদ্রা’ প্রথম মঞ্চায়িত হয়েছিল তাই এবার জানা গেল। জানা যায়, জায়েদ খানের ‘হীরকধার’ মস্তিষ্কের তাৎক্ষণিক প্রতিক্রিয়াতেই এই ডিগবাজির উৎপত্তি। 

তিনি জানান, একটি অনুষ্ঠানে মঞ্চে নাচতে গিয়ে পরিকল্পনা ছাড়াই ডিগবাজি দিয়ে দেন। আর সেটিই ভাইরাল হয়ে যায়। এরপর থেকেই ডিগবাজির প্রসঙ্গে বারবার আলোচনায় উঠে এসেছেন জায়েদ খান। এটা হয়ে গেছে তাঁর পারফরম্যান্সের প্রধান অনুষঙ্গ।

গতকাল (৮ ডিসেম্বর) রাজধানীতে একটি মেলা উদ্বোধন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তথ্যগুলো জানান জায়েদ খান।

তিনি বলেন, ‘ডিগবাজি তো মানুষ পছন্দ করে ফেলছে। শাহরুখ খান যখন হাত উঁচু করে দাঁড়াত তখন কি তিনি জানতেন, এটাই হতে যাচ্ছে তাঁর সিগনেচার স্টাইল? কোন স্টেপ কে কখন পছন্দ করে সেটা তো কারো জানা নেই। আমি তো ভাইরাল করার জন্য ডিগবাজি দিইনি।’

প্রথম কবে এটি শুরু জানতে চাইলে তিনি বলেন, ‘এটি আমেরিকায় শুরু করেছিলাম। একটি গানের নাচের স্টেপ ভুলে গিয়েছিলাম। যখন মিউজিকের তাল ভুলে যাই, তখন তা মেলানোর জন্য ডিগবাজি দিয়েছিলাম। চুরি করার জন্য দিয়েছিলাম। যেটা শিখে গিয়েছিলাম সেটা ভুলে যাওয়ার পর ডিগবাজি দিলাম। দেখি সেটা হিট হয়ে গেছে। এটার ধারাবাহিকতায় চলছে এখন। এটা এখন আমার সিগনেচার স্টেপ হয়ে গেছে। যেখানে যাই সবাই এটাই চায়, আমিও দিই।’

চলচ্চিত্রের চেয়েও জায়েদ খান বেশি আলোচিত হয়েছেন শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে। শিল্পী সমিতির আসন্ন নির্বাচন নিয়ে তার ভাবনার কথা জানালেন তিনি।

বললেন, ‘আমার পোস্টে থাকাটা জরুরি নয়। কাজ করা জরুরি। শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিতে চাই। সেটা ডিপজল-রুবেল ভাইদের সঙ্গে। তারা যখন ডাকবেন তখনই আমাকে পাবেন। মিশা ভাইসহ আরো যারা সিনিয়র ভাইয়েরা আছেন, তাঁরা যে সিদ্ধান্ত নেবেন আমি সেভাবেই মেনে চলব। শুনেছি ডিপজল ভাই ও মৌসুমী আপু মিলে প্যানেল সাজাবেন। যদি তাই হয় তাহলে আমি তাঁদের সর্বোচ্চ সহযোগিতা করব। এ ছাড়া প্যানেল তো একা হয় না। ২১ জনের প্যানেলে যে সিদ্ধান্ত আসবে আমি সেটাই মেনে নেব।’

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সামশুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুরা মারা যায়।
বিমান ভাড়া কমিয়ে আগামী ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন আজ মঙ্গলবার এই হজ প্যাকেজ ঘোষণা করেন।
অপ্রতুল বিচারিক ব্যবস্থায় বর্তমানে ৪৫ লাখ মামলা চলমান রয়েছে জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মামলার আগে মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে আগামী এক বছরের মধ্যে মামলা জট কমে আসবে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের সহায়তায় অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবির বাধায় পিছু হটে তারা।
লোডিং...

এলাকার খবর