‘ব্রুকলিন নাইন নাইন’ অভিনেতা আন্দ্রে ব্রাওর আর নেই

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১২:১৪ পিএম

মারা গেছেন এমি পুরস্কারজয়ী অভিনেতা আন্দ্রে ব্রাওর। সোমবার (১১ ডিসেম্বর) ৬১ বছর বয়সে মারা যান তিনি। খবর ভ্যারাইটির।

অভিনেতার ম্যানেজার জেনিফার অ্যালেন গণমাধ্যমে জানান, অসুস্থতার কিছুদিনের মধ্যেই মারা যান তিনি।

মৃত্যুকালে আন্দ্রে ব্রাওর রেখে গেছেন তাঁর অভিনেত্রী স্ত্রী অ্যামি ব্র্যাবসন ও তিন সন্তান— মাইকেল, ইশাইয়া ও জন ওয়েসলিকে। উল্লেখ্য,  বাওরের সঙ্গে ‌‘হোমিসাইড: লাইফ অন দ্য স্ট্রিট’-এ অভিনয় করেছিলেন তাঁর স্ত্রী। তবে অভিনেতা সবচেয়ে বেশি জনপ্রিয়তা কুড়িয়েছেন ‌‘ব্রুকলিন নাইন নাইন’ সিরিজে।

ক্যাপ্টেন রেমন্ড হল্টের ভূমিকায় আন্দ্রে ব্রাওর। ছবি: সংগৃহীত

২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত পুলিশি সিস্টেম নিয়ে বানানো কমেডি সিরিজ ‘ব্রুকলিন নাইন নাইন’-এ ক্যাপ্টেন রেমন্ড হল্টের ভূমিকায় অভিনয় করেন ব্রাওর। পরে ড্রামা ‘হোমিসাইড: লাইফ অন দ্য স্ট্রিট’-তে গোয়েন্দা ফ্র্যাঙ্ক পেম্বলটনের চরিত্রে অভিনয়ের জন্যও পরিচিত ছিলেন। এ সিরিজের জন্য এমি জিতে নেন ব্রাওর। 

প্রসঙ্গত, ১ জুলাই ১৯৬২ সালে শিকাগোতে জন্ম অভিনেতা আন্দ্রে ব্রাওরের। সেন্ট ইগনাশিয়াস কলেজ প্রিপে থেকে তিনি উচ্চশিক্ষা লাভ করেন। পরে তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে একটা বৃত্তি পান, সেখান থেকেই ১৯৮৪ সালে থিয়েটারে স্নাতক হন।

১৯৮৯ সালে গ্লোরিতে, ম্যাথিউ ব্রডরিক ও ডেনজেল ওয়াশিংটনের বিপরীতে প্রথমবার সিনেমায় অভিনয় করেন আন্দ্রে ব্রাওর। তিনি টমাস সিয়ারলেস চরিত্রে অভিনয় করেছিলেন। এ ছাড়াও ‘সিটি অফ অ্যাঞ্জেলস’, ‘ফ্রিকোয়েন্সি’, ‘পোসেইডন’, ‘প্রাইমাল ফিয়ার’, ‘ডুয়েটস’, ‘দ্য মিস্ট’, ‘ফ্যান্টাস্টিক ফোর: রাইজ অফ দ্য সিলভার সার্ফার’ ও ‘সল্ট’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর