আপনার সন্তানকে গল্পের বই পড়া শেখাবেন কীভাবে

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১০:২২ এএম

প্রায়ই মায়েদের কাছ থেকে অভিযোগ পাওয়া যায়, তাঁর সন্তান বই পড়তে চায় না। সারাক্ষণ টিভি ও ডিভাইস নিয়ে ব্যস্ত থাকে। ফলে তা শিশুদের মন-মানসিকতা বিকাশে অন্তরায় হয়ে দাঁড়ায়।

তাই এখানে শিশু ও বাড়ন্ত শিশুদের সঙ্গে কীভাবে আনন্দের সঙ্গে বই পড়া যায়, সে সম্পর্কে অভিভাবকদের জন্য গবেষণাভিত্তিক কিছু উপায় বলা হয়েছে।  শিশুদের বইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার প্রথম এবং সেরা পন্থা হল – একসঙ্গে মজা করে বই পড়া।

শিশুদের যখন বইগুলোর সঙ্গে ইতিবাচক সংযোগ তৈরি হয়, তখন তারা বই পড়া সম্বন্ধে ভালো ধারণা পোষণ করে। যা পরবর্তীতে তাদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে।

আপনার শিশু বা বাড়ন্ত সন্তানের শৈশবে বই পড়ায় অভ্যস্ত করে তোলার জন্য আরও কিছু উপায় তুলে ধরা হল: 

গল্প শেষ না করলে চিন্তিত হবেন না
ছোট শিশুরা খুব স্বল্প সময়ের জন্য মনোযোগ ধরে রাখতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে এই মনোযোগের সময়সীমা বাড়তে থাকে। আপনার শিশুকে সিদ্ধান্ত নিতে দিন, সে কত সময় ধরে পড়তে চায়। এবং আপনার প্রতিটি পৃষ্ঠা পড়ার দরকার নেই।

আপনি হয়ত লক্ষ্য করে দেখবেন, আপনার শিশু বইয়ের কোন একটি পাতা পছন্দ করছে বা তার একটি প্রিয় ছবি আছে। তার হয়ত ওই পাতায় বেশি সময় ধরে থাকছে। এতে আপনি উদ্বিগ্ন হবেন না। কারণ আপনি যখন আপনার শিশুকে তার ইচ্ছামত বইটি পড়তে বা তার সঙ্গে থাকতে দিচ্ছেন, তখন তার বই পড়ার আগ্রহ বহুগুণে বেড়ে যায় এবং অর্থবহ হয়। 

ছবি নিয়ে কথা বলুন বা গান করুন 
গল্প বলতে গেলে আপনাকে সব সময় শব্দ করে পড়তে হবে, এমন কোনও কথা নেই। আপনার সন্তানের জন্য বইয়ের ছবিগুলো 'পড়ার' বা ব্যাখ্যা করার চেষ্টা করুন। গল্প বলার সময় গানও করতে পারেন। যখন আপনার শিশু যথেষ্ট বড় হবে, তখন তাকে ছবিগুলো ব্যাখ্যা করতে বলুন।

শিশুদের বইয়ের পাতা ওল্টাতে অনুপ্রাণিত করুন
শিশুরা কম বয়সে নিজ থেকে বইয়ের এক পাতা থেকে পরবর্তী পাতায় যেতে পারে না। তবে ১৮ মাস বয়সে তারা বইয়ের পাতা ওল্টানোর চেষ্টা করে এবং বয়স যখন ৩ বছর হবে – ততদিনে সে নিজে থেকে পাতা ওল্টাতে শিখে যায়। 

শিশুদের বইয়ের কভার পৃষ্ঠাটি দেখান
বইয়ের কভার পৃষ্ঠা দেখিয়ে ভেতরের গল্প কেমন হবে, তা তাদের কাছে বলুন। আপনার শিশু যদি একটু বড় হয়, তবে গল্পটি আর কী ধরনের হতে পারে - তা অনুমান করতে বলুন। 

শিশুদের শব্দগুলো দেখান
আপনি যখন পড়ছেন, তখনই অক্ষরগুলোর ওপরে আঙুল রেখে বাম থেকে ডানে নিয়ে যান। 

গল্পটি জীবন্ত করে তুলুন
গল্পের চরিত্রগুলোর জন্য আলাদা আলাদা কণ্ঠস্বর তৈরি করুন। গল্পটি বলার সময় বিভিন্ন অঙ্গভঙ্গি করুন, যেন গল্পের প্রতিটা চরিত্র জীবন্ত হয়ে ওঠে।

ব্যক্তিগত অভিজ্ঞতা যুক্ত করুন 
বই পড়ার সময় গল্প বলার ছলে আপনার নিজের পরিবার, পোষা প্রাণী বা সম্প্রদায় সম্পর্কে কথা বলুন।

গল্পের বিষয়ে জিজ্ঞাসা এবং প্রশ্ন করুন
আপনার সন্তানের সঙ্গে কথোপকথনের সময় গল্পটি নিয়ে কথা বলুন। আপনি গল্পের চিত্রগুলিতে যা দেখেন বা গল্পে যা পড়েন, কথোপকথনের সময় তা নিয়ে কথা বলুন। আপনার সন্তানের কাছে মতামত জানতে চান, গল্পের বিষয়ে প্রশ্ন করুন।

পরিশেষে কথা একটাই, শিশুরা যদি আনন্দের সঙ্গে বই পড়া উপভোগ করে, তাহলে তারা সবচেয়ে বেশি ভালো শিখতে পারবে। 

লেখক: শিশু বিকাশ ডটকম-এর গবেষণা কর্মী

হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগস্টে আবারও ভয়াবহ রুপে ফিরেছে ডেঙ্গু। এক মাসেই ভেঙে গেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বছরের সব রেকর্ড। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মোট আক্রান্ত ৩৫ হাজারের বেশি, যার মধ্যে শুধু আগস্টেই আক্রান্ত সাড়ে...
সংক্রামক ও তীব্র ভাইরাসজনিত রোগ হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২৫৬ জন। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব শুক্রবার সকাল ৮টা থেকে আজ...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বিরোধী দল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
একদিকে টুর্নামেন্ট থেকে বিদায়, অন্যদিকে চোট শঙ্কায় মাঠ ছেড়ে উঠে যাওয়া- ম্যাচ শেষে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন নেইমার। আর সেটার দায় চাপিয়েছেন পালমেইরাসের মাঠ ভিলা বেলমিরোর ওপর।
গাজীপুরে বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছাড়ার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর