৭৭তম কান উৎসবে বিচারকদের প্রধান ‌‌‌‘বার্বি’ নির্মাতা গ্রেটা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৩:৩০ পিএম

হলিউডের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে সর্বাধিক ৯টি মনোনয়ন নিয়ে শীর্ষে রয়েছে গ্রেটা গারউইগ পরিচালিত ‌‘বার্বি’। এবার এলো এই নির্মাতার জন্য আরও এক সুখবর। আসন্ন কান চলচ্চিত্র উৎসবে বিচারকদের সভাপতি হিসেবে নির্বাচিত হলেন ৪০ বছর বয়সী গ্রেটা।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) উৎসব কর্তৃপক্ষ ফেস্টিভ্যাল দে কান ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করে। জানা যায়, উৎসবের ৭৭তম আসর অনুষ্ঠিত হবে আগামী বছরের ১৪ থেকে ২৫ মে পর্যন্ত।

বিচারকদের সভাপতি নির্বাচিত হওয়ায় বেশ উচ্ছ্বসিত নির্মাতা-অভিনেত্রী গ্রেটা গারউইগ। মার্কিন সংবাদমাধ্যম দ্য র‌্যাপকে তিনি বলেন, ‘এই দায়িত্ব পেয়ে আমি স্তম্ভিত ও রোমাঞ্চিত।’ 

যোগ করে আরও বললেন, ‘আমি সিনেমা ভালোবাসি, সিনেমার সঙ্গে থাকতে ও কথা বলতে পছন্দ করি। কান এমন একটি উৎসব যেটাকে বিশ্বচলচ্চিত্রের অন্যতম স্থান বলে মনে হয়। এখন অপেক্ষা, সামনে আমাদের জন্য কেমন সিনেমা অপেক্ষা করছে। অন্ধকার হল রুমে বসে একেবারে নতুন নতুন সব সিনেমা দেখার জন্য অধীর হয়ে আছি আমি।’ 

মাত্র ১৫ বছরের ক্যারিয়ার গ্রেটা গারউইগের। এরইমধ্যে তিনি হলিউড হয়ে বিশ্বব্যাপী পেয়ে গেছেন নিজেরে পরিচিতি। শুরুটা অভিনয় দিয়ে হলেও মূলত তিনি একজন নাট্যকার হওয়ার স্বপ্ন দেখেছিলেন। অথচ হয়ে গেলেন বিশ্বখ্যাত নির্মাতা। তার প্রথম একক কাজ ‘লেডি বার্ড’ (২০১৭)। ছবিটি সেরা পরিচালকসহ ৫টি একাডেমি পুরস্কারের (অস্কার) জন্য মনোনীত হয়েছিল।

গ্রেটা প্রথম আমেরিকান নারী পরিচালক, যিনি মাত্র ৪০ বছর বয়সে ফেস্টিভ্যাল দে কানে বিচারকদের প্রধান হিসেবে নির্বাচিত হলেন। যা তাঁর অর্জিত পুরস্কারের তালিকায় আরেকটি পালক যুক্ত করেছে।  

গ্রেটাকে নিয়ে কান প্রেসিডেন্ট আইরিস নোব্লোচ বলেন, ‘কান প্রতিবছরই এমন একজন মানুষকে এই পদের জন্য বাছাই করে, যিনি মূলত চলমান সময়ে সিনেমার অগ্রদূতের ভূমিকা পালন করেন। গ্রেটা গারউইগ তেমনই একজন, যিনি সিনেমার মাধ্যমে বুদ্ধিমত্তা ও মানবিক মূল্যবোধের গল্প ছড়িয়ে যাচ্ছেন বিশ্বজুড়ে।’

উল্লেখ্য, কানের ৭৬তম আসরে প্রতিযোগিতা বিভাগে বিচারকদের নেতৃত্ব দিয়েছিলেন সুইডিশ পরিচালক রুবেন অস্টলুন্ড। এবার তাঁর পরিবর্তে নেতৃত্ব দেবেন গ্রেটা গারউইগ। 

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ধীরগতি তৈরি হয়েছিল, তার প্রভাব পড়েছে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)...
টানা চার অর্থবছরেও দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। অর্থনীতিবিদদের মতে, পণ্য সরবরাহ ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতা থাকায় শুধু নীতি সুদহার বৃদ্ধি বা কর কাঠামোর...
টানা কয়েক দিনের ভারী বর্ষণে দেশের বিভিন্ন জেলার মরিচের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। সরবরাহ কমে যাওয়ায় কাঁচা মরিচের দাম এক মাসের ব্যবধানে প্রায়...
লোডিং...

এলাকার খবর