২ ঘণ্টা পর পর কত শতাংশ ভোট হলো তা দেখানো হবে: সিইসি

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৯:১০ পিএম

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, 'আমরা একটি ম্যানেজমেন্ট অ্যাপ তৈরি করেছি। সেই অ্যাপের মাধ্যমে দুই ঘণ্টা পর পর কত শতাংশ ভোট হলো, তা দেখানো হবে। বাংলাদেশসহ বিশ্বের যে কোনো জায়গা থেকে তা দেখতে পারবে। যদি দেখা যায়, বেলা ২টায় ২০ শতাংশ ভোট হলো আর তিনটায় গিয়ে ৯০ শতাংশ হয়ে গেল, সেটা তো বিশ্বাসযোগ্য হবে না। অবাধ নির্বাচনের জন্য ভোটকেন্দ্রের ভেতরে ভারসাম্য তৈরি করতে হবে।'

রোববার দুপুরে ময়মনসিংহ টাউন হলে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ৬টি জেলার প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন। এর আগে ভাষা সৈনিক আব্দুল জব্বার মিলনায়তনে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন সিইসি।

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনে অনেক রদবদল করা হয়েছে জানিয়ে সিইসি বলেন, ‘প্রশাসনের কেউ ভোটে প্রভাব ফেলতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রার্থীদেরকে প্রতিটি ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট নিশ্চিত করার তাগিদ দেন তিনি।’

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘যদি কোথাও কেন্দ্র থেকে এজেন্টকে বের করে দেওয়া হয়, তাহলে সাথে সাথেই প্রিজাইডিং অফিসার ও রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করতে হবে। ভোট শেষে কোনো অভিযোগ গ্রহণ করা হবে না।’

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা চাই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। সেই লক্ষ্যে আমাদের প্রস্তুতিও রয়েছে। কেন্দ্রের বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য থাকবে। নির্বাচন অবাধ করার জন্য আমরা অনেককেই বদলি করেছি। এখনও অনেকের বিরুদ্ধে আচারণবিধি লঙ্ঘনের অভিযোগ পাচ্ছি।সেগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সিইসি বলেন, ‘ভোটকেন্দ্রে প্রশাসনের কেউ প্রভাব বিস্তার করতে পারবে না। কারণ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার এবং ডিআইজি কেন্দ্রের ভেতরে যেতে পারবে না। তারপরেও প্রশাসনের কেউ ক্ষমতা প্রয়োগ করে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

 

ভাষা সৈনিক আব্দুল জব্বার মিলনায়তনে নির্বাচনে অংশগ্রহণকারী ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনের প্রার্থীরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে নানা অভিযোগ তুলে ধরে সেগুলোর সমাধান চান।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা চলছে। 
বৈঠকের শুরুতে ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশের গণতন্ত্র, নারীর ক্ষমতায়ন ও শিক্ষা খাতে সাম্প্রতিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান আরও শক্তিশালী করতে বাংলাদেশকে প্রয়োজনীয়...
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আচরণবিধি হালনাগাদ করছে নির্বাচন কমিশন (ইসি)। এ মাসের মধ্যেই জানাতে হবে মতামত। এরইমধ্যে খসড়ায় প্রার্থীর অঙ্গীকারনামা তুলে নেওয়ায় যোগ্যতার মাপকাঠি প্রশ্নবিদ্ধ হবে...
এ বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মন্ত্রণালয়ের কোনো সদস্য ভালো পারফর্ম করতে না পারলে তাকে প্রধানমন্ত্রী পরিবর্তন করবেন বলে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যে নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়েছে, সেই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর