চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে সাড়ে ৮ লাখ টন ধান ও চাল কিনবে সরকার। ৩৫ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের কাছ থেকে ৩ লাখ মেট্রিক টন ধান কেনা হবে। এছাড়া ৪৯ টাকা কেজি দরে ৫ লাখ টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা কেজি দরে ৫০ হাজার টন আতপ চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আজ রোববার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে খাদ্যমন্ত্রী আফরোজা খানম সাংবাদিকদের এ কথা জানান।
এ সময় খাদ্যমন্ত্রী মন্ত্রী জানান, ১৪ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ শুরু হয়ে চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এবং ১ ডিসেম্বর থেকে চাল সংগ্রহ শুরু হবে শেষ হবে ২৮ ফেব্রুয়ারি।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, উৎপাদন কমে যাওয়ায় সুগন্ধিচাল রপ্তানি করছে না সরকার।


