শতভাগ পানি ও নারীর ক্ষমতায়ন করার ইচ্ছে মাহির

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৭:১৩ পিএম

রাত পোহালেই (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। অন্যবারের তুলনায় এবার বিনোদন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। নির্বাচন ও জয় নিয়ে কী ভাবছেন তাঁরা? তাঁদের ভাবনার বুননগুলো তুলে ধরার জন্য আমাদের এ আয়োজন। এখানে থাকছে চিত্রনায়িকা মাহিয়া মাহির বক্তব্য। তিনি রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) থেকে ট্রাক মার্কায় স্বতন্ত্র প্রার্থী হয়েছেন—

মাহি নির্বাচনী ইশতেহারের ১৭ দফা নিয়ে বলেছেন। সকল শ্রেণি-পেশা, ধর্ম, বর্ণ ও জাতি নির্বিশেষে সকলের বৈষম্য দূরীকরণ ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করা হবে; গোদাগাড়ী-তানোরে রাজশাহী অঞ্চলের মধ্যে প্রথম বৃহৎ আকারে গার্মেন্টস প্রতিষ্ঠার মাধ্যমে ঘরে-ঘরে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন।

কৃষি ও কৃষকের বিষয়ে মাহি বলেন, ‘গোদাগাড়ী-তানোর কৃষিপ্রধান একটি অঞ্চল। এই অঞ্চলের মানুষ প্রচুর কৃষিপণ্য উৎপাদন করলেও সঠিক সংরক্ষণের অভাবে ক্ষতির সম্মুখীন হয়। এই অঞ্চলে কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা, সবজি ও ফল সংরক্ষণে হিমাগার প্রতিষ্ঠা করা এবং কৃষিপণ্য রপ্তানিমুখী করার জন্য ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া কৃষকদের ন্যায্যমূল্যে সার, বীজসহ কৃষি উপকরণ সরবরাহের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। কৃষি যান্ত্রিকীকরণের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এর সুবিধা প্রত্যেক কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।’

এ ছাড়াও আদিবাসী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সর্বাত্মক ভূমিকা পালন করবেন। চর আষাড়ীয়াদ এলাকায় ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করবেন। গোদাগাড়ী-তানোরে শতভাগ খাবার পানি সরবরাহের ব্যবস্থা ও নারীর ক্ষমতায়নে সর্বোচ্চ পদক্ষেপ নেবেন।

শুধু তাই না, স্কুল- কলেজ-মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ গঠনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন ও শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে পাবলিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার প্রদান ও বৃহৎ কারিগরি শিক্ষার ব্যবস্থা করবেন। তরুণ ও নারীদের দক্ষতা উন্নয়নে ও প্রশিক্ষণ প্রদান করে আউট সোর্সিং, আত্মকর্মসংস্থানের অনুকূল পরিবেশ সৃষ্টি ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারি-বেসরকারি উদ্যোগে আইসিটিবিষয়ক প্রশিক্ষণ প্রদান করবেন।

প্রয়োজনীয় রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টসহ সব যোগাযোগ অবকাঠামো সংস্কার, মেরামত ও নির্মাণের কার্যকর পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ব্যবস্থা করবেন। কার্যকর নদী ব্যবস্থাপনা ও খননের মাধ্যমে নৌরুট চালু করবেন। গোদাগাড়ী-তানোরের পর্যটন কেন্দ্র নির্মাণ ও শিশুদের জন্য বিনোদন কেন্দ্র গড়ে তুলবেন। মসজিদ, মন্দির, গির্জাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করবেন এই চিত্রনায়িকা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি হেলথ ক্লিনিকে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিসহ সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করবেন। নিয়োগ বাণিজ্য বন্ধ করবেন।

চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ঘিরে পুরোনো সেই অডিও ফাঁসের ঘটনা আবারও আলোচনায় এসেছে। এ বিষয়ে সম্প্রতি নিজের ফেসবুক পেজে প্রকাশিত একটি দীর্ঘ ভিডিওবার্তায় তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেন এবং সাবেক তথ্য ও...
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। অবসর কাটানোই মূলত তার এই সফরের উদ্দেশ্য। এ সফরের মাঝেই অংশ নিচ্ছেন স্টেজ শোতেও। নায়িকার সর্বশেষ খবর জানা...
ঢাকাই সিনেমার দুই আলোচিত তারকা জায়েদ খান ও মাহিয়া মাহি। বর্তমানে দুজনেই অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সম্প্রতি জায়েদ খানের সঙ্গে মাহিকে দেখা গেছে নিউইয়র্কের সেন্টাল পার্কে।
বিচ্ছেদের খবরের দেড় বছর পর আবার আলোচনায় চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তাঁর স্বামী রাজনীতিক রাকিব সরকার। কয়েক দিন আগে ছেলে ফারিশ ও রাকিবের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করার পর নতুন করে গুঞ্জন শুরু...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ধীরগতি তৈরি হয়েছিল, তার প্রভাব পড়েছে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)...
টানা চার অর্থবছরেও দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। অর্থনীতিবিদদের মতে, পণ্য সরবরাহ ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতা থাকায় শুধু নীতি সুদহার বৃদ্ধি বা কর কাঠামোর...
টানা কয়েক দিনের ভারী বর্ষণে দেশের বিভিন্ন জেলার মরিচের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। সরবরাহ কমে যাওয়ায় কাঁচা মরিচের দাম এক মাসের ব্যবধানে প্রায়...
লোডিং...

এলাকার খবর