আমার ‘বড় ভাই’ নায়ক মারুফ, তাঁর বাসায় থাকছি: মাহি

আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০৫:৪৬ পিএম

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। অবসর কাটানোই মূলত তার এই সফরের উদ্দেশ্য। এ সফরের মাঝেই অংশ নিচ্ছেন স্টেজ শোতেও। নায়িকার সর্বশেষ খবর জানা যায় তার ফেসবুক পোস্ট থেকে।

যুক্তরাষ্ট্রে মাহি অবস্থান করছেন জনপ্রিয় চিত্রনায়ক কাজী মারুফের বাসায়। সম্প্রতি তিনি অতিথি হয়েছিলেন চিত্রনায়ক জায়েদ খানের অনুষ্ঠানে। ঠিকানা টিভির ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ শোতে মাহি তার ক্যারিয়ারের উত্থান-পতন, অভিজ্ঞতা ও ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গে কথা বলেছেন।

খাবারের রুচি নিয়ে প্রশ্ন করা হলে মাহি বলেন, ‌‘আমার ভাত আর শুঁটকি ভর্তা খুব পছন্দ। এটা আমার প্রিয় খাবার। বিরিয়ানিও ভালোবাসি, তবে ভাতই বেশি ভালো লাগে।’

জায়েদ খানের প্রশ্ন, ‘আমেরিকায় থেকে বাংলা খাবার মিস করছেন কি?’
এর উত্তরে মাহি হেসে বলেন, ‘না, একদমই না। কারণ আমি আমার বড় ভাই, নায়ক মারুফ ভাইয়ের বাসায় থাকছি। যা খেতে চাই বললেই ভাবি রান্না করে দেন।’

শো’টির পুরো পর্বটি ধারণ করা হয়েছে নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে। বাংলাদেশ সময় গতকাল শুক্রবার, ২১ নভেম্বর রাত ৮টায় পর্বটি প্রচারিত হয় ঠিকানা টিভির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর