দামি ঘড়ির মাশুল দিলেন শোয়ার্জনেগার

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৮:৪৮ পিএম

জনপ্রিয় হলিউড অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগারকে বিমানবন্দরে আটক করেছিলেন নিরাপত্তারক্ষীরা। মূলত সঙ্গে থাকা একটি দামি ঘড়ির জন্যই এই বিপত্তিতে পড়তে হয় তাঁকে। বুধবার (১৭ জানুয়ারি) জার্মানির মিউনিখ বিমানবন্দরে এই ঘটনা ঘটে। বেশ অপদস্থও হতে হয় অভিনেতাকে। এমনটাই বলছে দ্য গার্ডিয়ান, সিএনএনসহ একাধিক গণমাধ্যম। 

জানা যায়, নিজের সঙ্গে বিলাসবহুল সুইস ব্র্যান্ড ওদোমা পিগে’র একটি ঘড়ি বহন করছিলেন আর্নল্ড শোয়ার্জনেগার। কিন্তু এ বিষয়ে তিনি এয়ারপোর্টে ডিক্লেয়ার করেছিলেন না। ফলে কাস্টমস কর্মকর্তারা তাঁকে আটকান। কর ফাঁকি দেওয়ার অভিযোগ তোলা হয় তাঁর বিরুদ্ধে।

অভিনেতার মুখপাত্র থমাস মেইস্টের জানান, বিমানবন্দরে অভিনেতাকে বলা হয় তিনি পরবর্তী যাত্রা করতে পারলেও ঘড়িটি রেখে যেতেও হতে পারে।

বিমানবন্দর কর্তৃপক্ষ অভিনেতাকে বলেছে তাঁদের কাছে তথ্য রয়েছে, ঘড়িটি তিনি ইউরোপের এক নিলামে বিক্রির উদ্দেশ্যে নিচ্ছেন। জলবায়ুবিষয়ক সচেতনতা বাড়ানোর উদ্যোগে আজ বৃহস্পতিবার অস্ট্রিয়ার কিটজবুহেলে এক ফান্ডরেইজিং ডিনারের আয়োজন করা হয়েছে, সেখানেই ঘড়িটি নিলামে উঠবে। আর এ কারণেই করবিহীন অভিনেতার ঘড়িটি ছাড়েনি বিমানবন্দর কর্তৃপক্ষ।

এ সময় কর শোধ করার জন্য কাস্টমস কর্মকর্তাদের একটি ক্রেডিট কার্ডও দেন শোয়ের্জনেগার। কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণের সেখানেও এক ঘণ্টা নষ্ট হয়েছে। পরে আরেকটি নতুন ক্রেডিট কার্ড মেশিন নিয়ে আসার পর সেটি কাজ করে এবং অভিনেতা কর পরিশোধ করে ছাড়া পান।

জানা যায়, প্রায় দুই ঘণ্টারও বেশি সময় বিমানবন্দরে আটকে রাখার পর ছাড়া পেয়ে পরের বিমানে যাত্রা করেন শোয়ার্জনেগার।

নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) নির্মিত ভুয়া বা বানোয়াট কনটেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিকমাধ্যমের এক পোস্টে এআই কনটেন্ট ও এর...
একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর