চলমান আন্দোলনে বিজয় নিশ্চিত: মঈন খান 

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০৮:০৯ এএম

দাবি আদায়ে বিএনপির চলমান আন্দোলনে বিজয় নিশ্চিত বলে আশাবাদ জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার আন্দোলন বিশ্বে কোথাও সহজ ছিলো না বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। 

মঈন খান বলেন, ‘পৃথিবীতে মানুষের অধিকার আদায়ের সংগ্রাম কখনও সহজ ছিল না। আমরা সেই কঠিন সংগ্রামে নেমেছি। আমাদের বুকে বল আছে। আমরা সেই সংগ্রামের শেষ দেখে নেবো।’  

বিএনপি সহিংসতায় বিশ্বাস করে না বলেই শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রেখেছে বলেও দাবি তাঁর। 

এসময়, সরকার নানা চক্রান্ত করেও বিএনপিকে ভাঙতে পারেনি বলেও দাবি করেন নেতারা। সরকারের নির্যাতন নিপিড়ন উপেক্ষা করে শিগগিরই চলমান আন্দোলন সফল হবে মন্তব্য করেন বিএনপি নেতারা। 

বিএনপি নেতারা জানান, গত ৭ জানুয়ারি বিএনপি পরাজিত হয়নি। প্রহসনের নির্বাচন করে একতরফা ক্ষমতা দখল করে সংবিধানকে ধ্বংস করেছে সরকার।

সমাজ এবং রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের মতামত নেওয়া জরুরি উল্লেখ করে তাদেরকে প্রশ্ন করার সুযোগ তৈরি করে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সকালে ঢাকা...
গত ১৭ বছরে যে অনিয়ম দুর্নীতি হয়েছে বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার সেটা বন্ধ করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান। আজ বৃহস্পতিবার ইউনিসেফ প্রতিনিধিদলের সঙ্গে সচিবালয়ে...
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি পরিবহন খাত ঘিরে মাফিয়াতন্ত্রের অবসান ঘটাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
দেশ ও জাতির প্রশ্নে বিএনপি কোনোদিন মাথা নত করবে না, প্রয়োজনে শেষ পর্যন্ত লড়াই করে যাবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েট...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর