আমদানির সঙ্গে তাঁর ছবি মুক্তি পেয়েছে বলেই এখন সাইমন প্রতিবাদী: ইলিয়াস কাঞ্চন

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০৬:৪৪ পিএম

হঠাৎ খবর—বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক। এমন বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন না সমিতির সভাপতি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তিনি বললেন, ‘বর্তমান সমিতির মেয়াদই তো শেষের পথে। আগামী মাসে নির্বাচন। শেষ সময় এসে অব্যাহতি চাওয়ার কী আছে!’

এটা উদ্দেশ্যপ্রণোদিত বলেও তিনি মনে করেন। 

এদিকে, আজ (২০ জানুয়ারি) সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বরাবর পদত্যাগপত্র দিয়েছেন সাইমন। জানিয়েছেন, সাম্প্রতিক সময়ের কিছু বিষয় নিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির সঙ্গে তার মত পার্থক্য থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছেন সাইমন।

ইনডিপেনডেন্ট ডিজিটালকে দেওয়া তার ভাষ্যটা এমন—‘‘সম্প্রতি সমিতির নেওয়া কিছু সিদ্ধান্ত ও নীতির সঙ্গে আমি একমত হতে পারছি না। বিশেষ করে সাফটা চুক্তিতে বিদেশি ভাষার সিনেমা আমদানি করে দেশীয় চলচ্চিত্র শিল্পকে হুমকিতে ফেলে দেওয়া হয়েছে এবং বিতর্কিত এ পরিস্থিতিতে সমিতির কার্যকরী পরিষদ একেবারে নিষ্ক্রিয় ভূমিকায় আছে। যা আমার কাছে সমর্থনযোগ্য নয়। আমার অভিনীত ‘শেষ বাজি’ চলচ্চিত্রটি গত ১৯ জানুয়ারি মুক্তি পায়। একই দিনে নিয়মনীতি না মেনে বিদেশি আর একটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে এবং আমাদের অধিকাংশ সিনেমা হলে প্রদর্শিত হয়েছে। এ কারণে আমাদের চলচ্চিত্র শিল্প এবং আমার ক্যারিয়ার যথেষ্ট ক্ষতি হলো।’’

সাইমনের অভিযোগগুলোর প্রসঙ্গে সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সাইমনও তো এই কমিটির গুরুত্বপূর্ণ একজন নেতা। যেসব বিষয় নিয়ে তিনি কথা বলেছেন, সেগুলোতে তো কখনও কমিটির মিটিংয়ে বসে বলেননি! কখনও উপস্থাপনও করেননি। শেষ মুহূর্তে এসে কেন এভাবে কথাগুলো বললেন?’

তিনি আরও বলেন, ‘আমার তো মনে হয়, আমদানি ছবির সঙ্গে তার ছবি মুক্তি পেয়েছে বলেই হঠাৎ প্রতিবাদী হয়ে উঠেছেন তিনি। না হলে আগে কেন তিনি এ বিষয়ে সোচ্চার হলেন না। তিনিও তো গুরুত্বপূর্ণ একজন নেতা, কেন নিষ্ক্রিয় ছিলেন!’

প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি মুক্তি পায় তিনটি চলচ্চিত্র—হুব্বা, শেষ বাজি, কাগজের বউ। নিয়ম অনুযায়ী দেশীয় ছবি দুটি মুক্তি পেলে আমদানি করা সিনেমা পর্দায় আসবে না। তবে শেষ অবধি মোশাররফ করিম অভিনীত ভারতীয় ছবি হুব্বা মুক্তি পায়। যা সিনেমা হলও পেয়েছে সর্বাধিক। 

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
ঢাকাই চলচ্চিত্রের বরেণ্য নির্মাতা এফ আই মানিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) রাতে রাজধানীর বেগুনবাড়ী মোড় থেকে হাতিরঝিল গোলচক্কর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর