বাবরির পরিবর্তে নতুন মসজিদ তৈরির কাজ কতটুকু এগোল

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০২:৪৮ পিএম

ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে তৈরি করা রাম মন্দিরের বেশিরভাগ কাজ শেষ হয়েছে। আজ সোমবার এটির উদ্বোধন করা হবে। অযোধ্যা বিরোধ মামলার রায়ের পর ধান্নিপুর গ্রামে একটি মসজিদ নির্মাণের আদেশ দেন ভারতের সুপ্রিম কোর্ট। তবে এই মসজিদের নির্মাণ কাজ এখনও শুরু হয়নি। 

জানা গেছে, ধান্নিপুর গ্রামটি রাম মন্দির থেকে ২২ কিলোমিটার দূরে অবস্থিত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ‘রামাজন্মা ভূমি তীর্থক্ষেত্র ফাউন্ডেশন’ যখন বাবরি মসজিদের বিতর্কিত জায়গাটিতে রাম মন্দির নির্মাণে ব্যস্ত এবং মন্দিরের প্রথম ধাপের কাজ প্রায় শেষ করতে চলেছে, তখন মসজিদ নির্মাণের জন্য বরাদ্দ জমিতে কাজ শুরুর কোনো লক্ষণই দেখা যাচ্ছে না।

মসজিদটির নির্মাণের দায়িত্ব পায় ‘ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন’ (আইআইসিএফ)। সংগঠনটির প্রধান হাজী আরাফাত শেখ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এই মসজিদের নির্মাণ কাজ পবিত্র রমজানের পর আগামী মে মাসে শুরু হবে। এই মসজিদটি তৈরি হতে তিন থেকে চার বছর সময় লাগতে পারে।  

কিছু সনাতন ধর্মাবলম্বীদের ধারণা, তাদের দেবতা রামের  জন্মস্থানেই বাবরি মসজিদটি তৈরি করা হয়েছিল। এ নিয়ে ১৯৯২ সালে হওয়া দাঙ্গায় ভারতে প্রায় ২ হাজার মানুষ প্রাণ হারান। 

২০১৯ সালে অযোধ্যা মামলায় ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে, অযোধ্যায় বাবরি মসজিদের বিতর্কিত জায়গাটি একটি ট্রাস্টকে দেওয়া যেতে পারে এবং সেখানে একটি রাম মন্দির তৈরি করা যেতে পারে। একইভাবে, উত্তর প্রদেশের সুন্নি ওয়াকফ বোর্ডকে বলা হয়, তাদেরকে পাঁচ একর জমি দেওয়া হবে, যেখানে তারা একটি মসজিদ তৈরি করতে পারবে। 

মসজিদ তৈরির কাজ কেন হচ্ছে না এমন প্রশ্নের জবাবে আইআইসিএফের প্রেসিডেন্ট জুফার আহমাদ ফারুকি বলেন, আমরা কারো কাছে যাইনি। মানুষও এর জন্য এখনও কিছু করছে না। 
 
আইআইসিএফের সাধারণ সম্পাদক আতহার হুসেন বলেছেন, মসজিদটিতে মিনারের মতো আরও ঐতিহ্যবাহী বিষয় যুক্ত করে পুনরায় নকশা করতে হয়েছিল বলে নির্মাণ কাজ পিছিয়েছে। ওই কমপ্লেক্সে ৫০০ শয্যার একটি হাসপাতাল তৈরির পরিকল্পনাও রয়েছে।  

হাজী আরফাত শেখ বলেন, ফান্ড তোলার জন্য আগামী কয়েক দিনের মধ্যে একটি ওয়েবসাইট চালু করা করা হবে। মসজিদটির নাম হবে মসজিদ মুহাম্মেদ বিন আব্দুল্লাহ। এটি রাসুলের নামে করা হচ্ছে। 

মসজিদ নির্মাণের দায়িত্ব পাওয়া এই ব্যক্তি বলেন, 'আমাদের প্রচেষ্টা ছিল মানুষের মধ্যে শত্রুতা ও ঘৃণার অবসান ঘটিয়ে তা ভালবাসায় রূপান্তর করা। এই সমস্ত লড়াই বন্ধ হয়ে যাবে যদি আমরা আমাদের ভাল জিনিসগুলো শেখাতে পারি।'

পার্লামেন্ট অভিমুখে ককরোচ জনতা পার্টি-সিজেপির বিক্ষোভ ঘিরে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। দফায় দফায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।
ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় সিজেপির নেতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। সোমবার নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে ককরোচ...
বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার অন্যতম অস্থির অঞ্চল। স্বাধীনতার দাবি, রাজনৈতিক বঞ্চনা, প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক ভূরাজনীতির টানাপোড়েন এই সংকটকে বারবার নতুন করে সামনে...
পাকিস্তানের জন্য নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বেলুচিস্তানের ‘স্বাধীনতা’ ঘোষণার খবর। গত বুধবার নিজেকে বেলুচিস্তানের প্রতিনিধি দাবি করে মীর ইয়ার বালুচ নামের এক ব্যক্তি নিজের এক্স হ্যান্ডলে দাবি...
রাজধানীর যাত্রাবাড়ীতে এক যুবককে কিল-ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগ খানবাড়ির মোড়ে এ ঘটনা ঘটে।
মাদারীপুরের শিবচর উপজেলার কওমি মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে ৭ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ। 
 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে পদ্মা ট্রেনের টিকিট পরীক্ষকের (টিটিই) কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে...
সুফল পেয়ে ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ক্যামেরা বাড়ানোর পরিকল্পনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যান চলাচলের চারটি অপরাধ নিয়ন্ত্রণে সাফল্য দাবি করে, সড়কে আরও দুটি অপরাধ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর