আজ ঢাকা চলচ্চিত্র উৎসবে থাকবেন স্বস্তিকা

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০৪:১০ পিএম

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে কলকাতা থেকে ঢাকায় এসেছেন স্বস্তিকা মুখার্জি। আজ (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে দেখানো হবে তাঁর অভিনীত ছবি ‘বিজয়ার পরে’। দর্শকদের সঙ্গে স্বস্তিকাসহ সিনেমার অন্য কলাকুশলীরাও থাকবেন সেখানে। সিনেমাটি নির্মাণ করেছেন ভারতীয় পরিচালক অভিজিৎ শ্রীদাস।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বিকাল সাড়ে ৫টায় জাতীয় জাদুঘরের নিচতলার সিনেপ্লেক্সে ‘বিজয়ার পরে’ সিনেমা নিয়ে কথা বলবেন স্বস্তিকা মুখার্জি।

সিনেমাটির পোস্টার। ছবি: ফেসবুক/স্বস্তিকা

আত্মযন্ত্রণায় কাতর এক প্রবীণ দম্পতির গল্পে নির্মিত এ সিনেমায় মমতা শঙ্করের স্বামীর চরিত্রে অভিনয় করেছেন দীপঙ্কর দে। এতে মীর আফসার আলী, মিশকা হালিম, বিদীপ্তা চক্রবর্তী, ঋতব্রত মুখোপাধ্যায়, খেয়া চট্টোপাধ্যায়সহ আরও অনেকে রয়েছেন। এর আগে সিনেমাটি ২৯তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে গত শনিবার। শুরুর দিন থেকেই দেশ-বিদেশের তারকাদের উপস্থিতিতে জমে উঠেছে এবারের চলচ্চিত্র উৎসব।

বাংলাদেশসহ ৭৪টি দেশের ২৫০টি চলচ্চিত্র। এর মধ্যে বাইরের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ১২৯টি, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র ১২৩টি। আর বাংলাদেশের চলচ্চিত্র রয়েছে ৭১টি।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর