শাকিবের কমলা-লাল ড্রেস নিয়ে ট্রল, জবাব দিলেন অপু

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৯ পিএম

ঢাকাই ছবির পোস্টার বয় শাকিব খানকে নিয়ে যেমন আলোচনা হয়, হয়েছে সমালোচনাও। গত বছর দুর্দান্ত পার করা এই নায়ককে নিয়ে এবার হচ্ছে ট্রল। কারণটা তাঁর পোশাক। 

সম্প্রতি হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ সিনেমার একটি গানে নেচেছেন শাকিব। যার কয়েকটি স্থিরচিত্র প্রকাশ্য হওয়ার পর ফেসবুক চলছে নানা ধরনের টিপ্পনী।

এতে শাকিবকে কমলা রঙের প্যান্ট ও কমলা-লাল কোটি পরতে দেখা গেছে। এবার সেই ট্রলের বিষয় নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস।

তিনি বললেন, ‘আমার কাছে শাকিব খানের লুক অত্যন্ত ভালো লেগেছে। কিছু মানুষ এটাকে নানানভাবে ট্রল করছে। এটা দেখে অবাক হচ্ছি। যারা ট্রল করে, তারা একটা ভিডিওর নিচে ছোট্ট কমেন্ট বক্সে ট্রল করে। তাদের লিমিটেশন ১৯০ শব্দ। ১৯০ দিন কাজ করেও কিন্তু সামনে আসার ক্ষমতাটা নেই। অনেকেই আমাদের সামনে আসতে কাউকে না কাউকে ক্যাশ করে। কিন্তু তারা পারে না। সুতরাং এসব বিষয় নিয়ে আমাদের ভাবনা না থাকাটাই ভালো।’

রাজকুমার শাকিব খান। ছবি ফেসবুক থেকে নেওয়া

আগামী ৯ ফেব্রুয়ারি সারাদেশে মুক্তি পাচ্ছে দ্বীন ইসলাম পরিচালিত অপু বিশ্বাসের সিনেমা ‘ট্র্যাপ’। এ ছবি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ নায়িকা শাকিবকে নিয়ে মন্তব্য করেন।

ট্রলকারী মানুষদের মানসিকতা পজিটিভ হওয়া দরকার বলেও মনে করেন অপু। তাঁর ভাষ্য, ‘দিন দিন আমাদের এই জায়গাটা নোংরা হয়ে যাচ্ছে। যারা নোংরা করছে তারা তাদের ঘরে বসে নোংরা করছে। ইন্ডাস্ট্রির ক্ষতি করার দরকার কী? এই সমস্ত মানুষদের তাদের মানসিকতা পজিটিভ হওয়া দরকার।’

এদিকে ট্র্যাপ ছবিতে অপু বিশ্বাসের বিপরীতে দেখা যাবে জয় চৌধুরীকে। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদসহ আরও অনেকে।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও ইধিকা পালকে ঘিরে আবারও শুরু হয়েছে আলোচনা। কারণ, হঠাৎ করেই নিজের ফেসবুক পেজের কাভার ছবিতে ২০২৩ সালের সুপারহিট সিনেমা ‘প্রিয়তমা’র পোস্টার যুক্ত করেছেন...
ভারতে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন এবং সোনম ওয়াংচুকের অনশন ঘিরে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। সোমবার (২০ জুলাই)...
সাতক্ষীরা-৪ আসনের বর্তমান সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ঘনিষ্ঠ ভিডিও ফাঁসের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাগেরহাটের মোংলায় বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সংগঠন। এ সময় তারা গাজী নজরুল ইসলামের...
দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেট, অর্থাৎ সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে বেড়েছে ২ হাজার ৭৪১ টাকা। আজ বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
মধ্যপ্রাচ্য উত্তেজনায় এশিয়ার বাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। আজ বুধবার এমন চিত্র দেখা গেছে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
লোডিং...

এলাকার খবর