আবারও বাংলাদেশে আসছেন শাহরুখ খান!

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০৪ এএম

২০১০ সালে প্রথম বাংলাদেশে আসেন বলিউড কিং শাহরুখ খান। মাতিয়ে যান তিলোত্তমা শহর ঢাকা। 

সেসময় উপমহাদেশের এ সুপারস্টারকে এনেছিল অন্তর শোবিজ। এবারও তাঁরা শাহরুখকে আনার পরিকল্পনা বুনেছে। আর সেটা চলতি বছরই। সব ঠিক থাকলে আগামী শীতের ঢাকায় ছড়াবে শাহরুখ উষ্ণতা!

বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী।

ঢাকার মঞ্চে শাহরুখ ও রানি। ছবি: ওয়ালিউল বিশ্বাসস্বপন বললেন, ‘বিষয়টি নিয়ে এখনই বিস্তারিত বলার মতো কাজ আগায়নি। শাহরুখ খানকে বাংলাদেশে আমরাই নিয়ে এসেছিলাম। তাঁর সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক। তাই শুধু শিডিউল মেলানো জরুরি। আশা করছি, চলতি বছরই তাঁকে আবারও দেখবে ঢাকা।’

তিনি মনে করেন, শাহরুখের গ্রহণযোগ্যতা আরও বেড়েছে। পরপর তিনটা সিনেমা তাঁর আলোচনায়। বাংলাদেশে শাহরুখের সিনেমা মুক্তি পাওয়ায় দর্শকদের মধ্যে এক ধরনের উন্মাদনা তৈরি হয়েছে। তাই চলতি বছরই ভালো সময়।

ঢাকার মঞ্চে শাহরুখ ও অর্জুন। ছবি: ওয়ালিউল বিশ্বাস

তিনি আরও বলেন, ‘শাহরুখ ভক্তদের প্রতি খেয়াল রেখে আবার তাঁকে ঢাকায় নিয়ে আসার পরিকল্পনা করেছি।’

এর আগে, ২০১০ সালে লাইভ কনসার্টে অংশ নিতে ঢাকায় আসেন শাহরুখ। ওই সময় সঙ্গে ছিলেন রানি মুখার্জি, অর্জুন রামপালসহ অনেকেই।

ঐতিহ্যবাহী ‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও...
বলিউড তারকা শাহরুখ খান দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের স্মৃতিবিজড়িত বাড়িটির পুরো মালিকানা নিজের নামে নিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস ও মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপিতে...
ফুটবল বিশ্বকাপের আবহে বড় চমক দিল কেকেআর। যুক্তরাষ্ট্রের মাটিতে নিজেদের জন্য আস্ত একটা স্টেডিয়াম তৈরি করে ফেলেছে তাঁরা। আর এই সাফল্যে ভীষণ উচ্ছ্বসিত শাহরুখ খান। এক্স হ্যান্ডেলে তাঁর বার্তা, ‘একদিন...
বলিউড বাদশাহ তিনি। অভিনয়ের স্বপ্ন নিয়ে একসময় পা রেখেছিলেন মায়ানগরী মুম্বাইয়ে। তখন তিনি ছিলেন নেহাতই একজন বহিরাগত, তাঁকে চিনতেন হাতেগোনা কয়েকজন। তবে আজ শুধু ভারতে নয়, গোটা বিশ্বের মানুষ চেনেন...
ককরোচ জনতা পার্টির বিক্ষোভের মধ্যেই ভারতে দিল্লি অভিমুখে কৃষকদের পদযাত্রা ঠেকাতে শম্ভু ও খানৌরি সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার থেকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বাণিজ্য চুক্তির বিরুদ্ধে...
ভারতে এই প্রথম ডেঙ্গু রোগের চিকিৎসায় কোনো টিকার অনুমোদন দেওয়া হয়েছে। জাপানি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি ‘কিউডেঙ্গা’ টিকাটি বাজারজাতকরণের আনুষ্ঠানিক অনুমতি...
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এ সংক্রান্ত একটি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর