শাকিবের ৩ মিনিটের ফাইটিংয়ে খরচ পৌনে ১ কোটি!

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০০ পিএম

আবারও মার্কিন মুলুকে উড়াল দিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। কারণ নতুন ছবি ‘রাজকুমার’-এর বাকি কাজ শেষ করা। 

ছবির পরিচালক হিমেল আশরাফ জানালেন ভেতরের একটি তথ্য। জানান, এই সিনেমার ৩ মিনিটের একটি ফাইট দৃশ্যের জন্য ৭০ লাখ টাকা খরচ হয়েছে।

হিমেল আশরাফের ভাষ্য, ‘‘রাজকুমার সিনেমার ফাইটে যে বাজেট খরচ করেছি সেই টাকাতে আমাদের এখানে অনেক সিনেমা নির্মিত হয়। ফাইট আর গানে আমরা কোনো কমতি রাখতে চাই না। আমেরিকার বিভিন্ন রাজ্যে দুই সপ্তাহ ধরে শুটিং করব, যেসব লোকেশন শুটিং হবে, সেগুলো বাংলাদেশি সিনেমায় আগে কখনও দেখা যায়নি। সিনেমাটির গল্প-চিত্রনাট্য আমার। আমার জানা আছে কী কী এলিমেন্টস লাগবে। ‘প্রিয়তমা’র চেয়ে গল্প এবং নির্মাণে ভালো হবে আশা রাখি।’’

এর আগে লন্ডন, সুইজারল্যান্ড, ইতালি, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে বহুবার শুটিংয়ে গেলেও এই প্রথম যুক্তরাষ্ট্রে শুটিং করবেন শাকিব। শুটিং শেষ করেই দেশে ফেরার কথা রয়েছে তাঁর।

সিনেমাটিতে শাকিবের নায়িকা হলিউড অভিনেত্রী কোর্টনি কফি। ‘প্রিয়তমা’র প্রযোজক আরশাদ আদনানের প্রযোজনায় রাজকুমার নির্মিত হচ্ছে। প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবান তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে এ ছবি।

ব্লকবাস্টার ‘প্রিয়তমা’ ছবির পরিচালক হিমেল আশরাফ রাজকুমারের গল্প-চিত্রনাট্য লিখেছেন।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
বাংলাদেশ সফররত কানাডা সরকারের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী রণদ্বীপ সিং সারাই সোমবার ঢাকার ঐতিহাসিক শিখ ধর্মীয় উপাসনালয় ‌‘গুরুদুয়ারা নানক শাহী’ দর্শন করেছেন। এ সময় তার সাথে আরও...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণ এবং এসআইআর (ভোটার তালিকায় সংশোধন) প্রক্রিয়া বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে উত্তাল দিল্লিসহ দেশটির একাধিক শহর। সেই আন্দোলনের পেছনে...
কুমিল্লা-৪ আসনের এমপি ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় এমপি ছেলে, মেয়ে শালীও ডিলার পেয়েছে। এখন যদি সরকার বিধবা কার্ড চালু করে এমপির বউও...
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে ‘ডাকাত’ সাহেব আলী নিহত হয়েছেন। সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জের ওয়াপদা বউবাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তার ওপর রনি গ্রুপের...
লোডিং...

এলাকার খবর