ডিভোর্সের কথা জানালেন মাহিয়া মাহি

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৮ এএম

ছবি: ফেসবুক থেকে নেওয়া

ফেসবুক লাইভে এসে কান্নাজড়িত কণ্ঠে ডিভোর্সের ঘোষণা দিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। জানালেন, স্বামী রকিবের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ সময় ছেলে ফারিশের জন্যও দোয়া চেয়েছেন সকলের কাছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে ৮ মিনিট ৪৩ সেকেন্ডের এক ভিডিও বার্তায় বিষয়টি জানিয়েছেন মাহি।

ভিডিওর শুরুতে মাহি বলেন, ‘আজকে এ রকম একটা ভিডিও করতে হবে এটা আমি ভাবিনি কখনও। তবে মনে হয়েছে সবাইকে বলার সময় হয়েছে। নিজেদের ভালোর জন্যই সবার জানা উচিত। একটা ছাদের নিচে দুটি মানুষ কেন ভালো নেই, সেটা তারাই ভালো জানে। এটা বাইরের থেকে বোঝা যাবে না। অনেক দিন যাবত আমরা আলাদা থাকছি।’

‘আমি আর রকিব ভালো আন্ডারস্টান্ডিং থেকে বিয়ের সিদ্ধান্তে এসেছিলাম। আমরা খুব ভালোই ছিলাম। জীবনের একপর্যায়ে এসে মনে হয়েছে, আমরা আসলে দুজন দুজনের জন্য না। রকিব খুব ভালো একজন মানুষ। পরোপকারী মানুষ। অনেক কেয়ারিং সে। একটা ছাদের নিচে কেন দুটো মানুষ ভালো নেই তা শুধু ওই মানুষ দুটোই বলতে পারে।’

‘আমরা দুজন দুজনের প্রতি সম্মান নিয়েই সিদ্ধান্ত নিয়েছি সেপারেশনে যাব। আমরা অনেকদিন ধরেই সেপারেশনে আছি। খুব দ্রুতই হয়তো আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাব। কবে আর কীভাবে হবে সেটিও দুজন মিলেই ঠিক করব।’

ছবি: ফেসবুক থেকে নেওয়া

মাহি বলেন, ‘আমার কলিজার টুকরা ফারিশের ছবি যখন পোস্ট করি তখন আপনারা অনেক বাজে কথা লেখেন। হয়তো এখন এসব বুঝতে পারে না; কিন্তু ওর মা হিসেবে আমার বুক ফেটে যায়। দয়া করে এসব লিখবেন না। আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন। যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।’

‘আমার আর ফারিশের জন্য দোয়া করবেন। আমরা যেন ভালো থাকতে পারি। আমার অনেক দায়িত্ব। অনেক যুদ্ধ।’

মাহি বলেন, ‘আমি নতুন করে কাজ শুরু করব। জীবনে আমার অনেক যুদ্ধ। বাচ্চাটা বড় হবে। ওর জন্য অনেক কিছু করার আছে। সবাই দোয়া করবেন, যেন ফারিশকে নিয়ে আমার পথচলাটা মসৃণ হয়।’

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রকিবকে বিয়ে করেন মাহি। বিয়ের প্রায় আড়াই বছরের মাথায় আলাদা হওয়ার ঘোষণা দিলেন মাহি।

তামিল সিনেদুনিয়ায় শোকের ছায়া। পরিচালক-অভিনেতা এস জে সূর্যর আসন্ন সিনেমা ‘কিলার’-এর শুটিং চলাকালে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক টেকনিশিয়ান। আহত হয়েছেন আরও ৩ কর্মী। আকস্মিক এই ঘটনায় সিনেমাটির...
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর সংশোধিত তালিকায় আজীবন সম্মাননা পাচ্ছেন সোনালী যুগের জনপ্রিয় নায়িকা শবনম। মঙ্গলবার এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের...
গত ঈদুল ফিতরের সাড়া জাগানো সিনেমা তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির পর দেশ-বিদেশের দর্শকমহলে সিনেমাটি ভূয়সী প্রশংসিত হয়। এমনকি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে তা প্রদর্শিত হয়েছে কোরবানি ঈদের...
সম্প্রতি কওমী ছাত্র ঐক্য পরিষদের আপত্তি ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বাতিল হয়েছে। ক’দিন ধরেই সামাজিকমাধ্যমে এ ঘটনায় নিন্দা...
শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড়ের রাংটিয়া রেঞ্জের নকশী এলাকায় চোরাকারবারি ও বালুখেকোদের হামলায় দুই বনকর্মী আহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। 
সামনে অর্থবছরের বাজেটে এডিপির প্রায় ১১ শতাংশ বরাদ্দ থাকছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। সেই সঙ্গে ভর্তুকির চাহিদা থাকবে কমপক্ষে ৭০ হাজার কোটি টাকা।
গণহত্যার দায়ে জামায়াত ইসালামী ও আওয়ামী লীগ একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। গতকাল বুধবার বিকেলে চাটখিল উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত...
সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর