একের পর এক জমি কিনে চলেছেন শাহরুখকন্যা সুহানা

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩১ এএম

বাবার পদচিহ্ন অনুসরণ করে অভিনয়ে এসেছেন শাহরুখ খানকন্যা সুহানা খান। প্রথম ছবি ‘দ্য আর্চিস’ ঘিরে বিতর্ক, সমালোচনা কম হয়নি। তবে টিআরপি যেন বেড়েছে সুহানার।

বলিউডে তাঁর বয়স মাত্র কয়েক মাস। আর এতেই নিজের আয় দিয়ে মহারাষ্ট্রের আলিবাগের থাল গ্রামে জমি কিনলেন সুহানা খান।

সুহানা অবশ্য এই প্রথম সম্পত্তি কিনলেন এমনটা নয়। গত বছরও ভারতের আলিবাগে কৃষিজমি কিনেছিলেন তিনি।

ভারতের ইনডেক্স ট্যাপের হাতে এসেছে সুহানার নতুন জমির কাগজ। সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে ৯.৫ কোটি রুপির বিনিময়ে ওই জমি নিজের নামে করেছেন সুহানা। 

থাল গ্রামে অবস্থিত ০.৭৮২ হেক্টর অর্থাৎ ৭৮২০ স্কয়ার মিটার জমি কিনেছেন শাহরুখের একমাত্র মেয়ে। এই সম্পত্তির জন্য খরচ করতে হয়েছে ৫৭ লাখ রুপি।

ভারতীয় সংবাদমাধ্যমে হিন্দুস্তান টাইমসের মতে, গত ১৩ ফেব্রুয়ারি ওই জমি সুহানার নামে রেজিস্ট্রার হয়েছে। গত বছর জুন মাসে থাল গ্রামেই একটি কৃষিজমি কিনেছিলেন সুহানা। রায়গড় জেলার থাল গ্রামে তিন বোন অঞ্জলি, রেখা এবং প্রিয়া খোটের থেকে ১২.৯১ লক্ষ রুপি দিয়ে কৃষিজমি কিনেছিলেন সুহানা। ১.৫ একর বিস্তৃত ছিল সেই জমি। আশ্চর্যের বিষয় হল, রেজিস্ট্রির নথিতে গতবার সুহানাকে ‘কৃষিবিদ’ বা ‘এগ্রিকালচারিস্ট’ হিসেবে উল্লেখ করা হয়। যদিও সুহানা পড়াশোনা করেছেন ফিল্ম মেকিং নিয়ে আর শোবিজ দুনিয়াতেই ক্যারিয়ার গড়ছেন শাহরুখ কন্যা। তবে তাঁর টাকার আয়ের উৎস এখনও জানানটি এই নব্য অভিনেত্রী। একের পর এক কিনে চলেছেন জমি।

প্রসঙ্গত, আলিবাগ শহর থেকে গাড়ি করে ১২ মিনিটের দূরত্বে অবস্থিত সুহানার নতুন সম্পত্তি। আলিবাগে শাহরুখের একটি সাগরমুখী বাংলো রয়েছে। সেটিও থাল গ্রামেই অবস্থিত। সেখানে হেলিপ্যাড ল্যান্ড করার ব্যবস্থা থেকে সুইমিং পুল, থিয়েটার সবই রয়েছে। 

ঐতিহ্যবাহী ‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও...
বলিউড তারকা শাহরুখ খান দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের স্মৃতিবিজড়িত বাড়িটির পুরো মালিকানা নিজের নামে নিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস ও মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপিতে...
ফুটবল বিশ্বকাপের আবহে বড় চমক দিল কেকেআর। যুক্তরাষ্ট্রের মাটিতে নিজেদের জন্য আস্ত একটা স্টেডিয়াম তৈরি করে ফেলেছে তাঁরা। আর এই সাফল্যে ভীষণ উচ্ছ্বসিত শাহরুখ খান। এক্স হ্যান্ডেলে তাঁর বার্তা, ‘একদিন...
বলিউড বাদশাহ তিনি। অভিনয়ের স্বপ্ন নিয়ে একসময় পা রেখেছিলেন মায়ানগরী মুম্বাইয়ে। তখন তিনি ছিলেন নেহাতই একজন বহিরাগত, তাঁকে চিনতেন হাতেগোনা কয়েকজন। তবে আজ শুধু ভারতে নয়, গোটা বিশ্বের মানুষ চেনেন...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ধীরগতি তৈরি হয়েছিল, তার প্রভাব পড়েছে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)...
টানা চার অর্থবছরেও দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। অর্থনীতিবিদদের মতে, পণ্য সরবরাহ ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতা থাকায় শুধু নীতি সুদহার বৃদ্ধি বা কর কাঠামোর...
টানা কয়েক দিনের ভারী বর্ষণে দেশের বিভিন্ন জেলার মরিচের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। সরবরাহ কমে যাওয়ায় কাঁচা মরিচের দাম এক মাসের ব্যবধানে প্রায়...
লোডিং...

এলাকার খবর