অস্কারে আল পাচিনোসহ যাঁরা থাকছেন

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৯ পিএম

আগামী ১০ মার্চ আমেরিকার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসছে ৯৬তম অস্কারের জমকালো আসর। অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্বে থাকছেন একঝাঁক তারকা অভিনয়শিল্পী। ইতিমধ্যে সেই তালিকার প্রথম লাইনআপ প্রকাশ করেছে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সাইন্সেস। এর মধ্যে রয়েছেন খ্যাতিমান তারকা আল পাচিনো, জেন্ডায়া, মাহেরশালা আলী, মিশেল ফাইফার, নিকোলাস কেজ প্রমুখ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে একাডেমি। তাঁরা লিখেছে, ‌‘৯৬তম অস্কার উপস্থাপকদের লাইনআপের প্রথম ঝলক উপস্থাপন করা হচ্ছে! ১০ মার্চ (রোববার) নতুন সময়ে এবিসি-তে অস্কার দেখুন সরাসরি।’

তারকাখচিত এই উপস্থাপকদের তালিকায় আরও রয়েছেন জেসিকা ল্যাঞ্জ, স্যাম রকওয়েল, লুপিটা নিয়ংও, ম্যাথু ম্যাকনাহে; পাশাপাশি তাঁদের সঙ্গে দেখা যাবে গতবারের অস্কারজয়ী তারকা মিশেল ইয়ো, ব্রেন্ডন ফ্রেজার, জেমি লি কার্টিস ও কে হুই কোয়ানকেও। 

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ পুরস্কারের ইতিমধ্যে ঘোষিত হয়েছে ২৩টি শাখায় মনোনয়ন। সবচেয়ে বেশি ১৩টি শাখায় মনোনয়ন পেয়েছে ক্রিস্টোফার নোলান পরিচারিত ছবি ‌‘ওপেনহাইমার’। এ সিনেমা নির্মিত হয়েছে পারমাণবিক বোমার জনক জে রবার্ট ওপেনহাইমারকে কেন্দ্র করে। অন্যদিকে, ১১টি শাখায় মনোনয়ন পেয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ইয়োর্গস লান্থিমোসের ছবি ‘পুওর থিংস’। এ ছাড়া ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ ১০টি, ‘বার্বি’ ৮ ও ‘মায়েস্ত্রো’ ৭টি বিভাগে মনোনয়ন পেয়েছে।

প্রসঙ্গত, ডলবি থিয়েটারে ১০ মার্চ অনুষ্ঠিত হবে এবারের অস্কার। গতবারের মতো এ বছরও সঞ্চলনার দায়িত্বে থাকছেন কমেডিয়ান জিমি কিমেল। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করবেন রাজ কাপুর। একই সঙ্গে তিনি নির্বাহী প্রযোজক হিসেবেও রয়েছেন। আর প্রযোজক হিসেবে থাকছেন মলি ম্যাকনার্নি ও ক্যাটি মুলান।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর