পিএসএল ফেলে আম্বানির ছেলের বিয়ে খেতে চলে এলেন ক্যারিবীয় তারকা

আপডেট : ০২ মার্চ ২০২৪, ০১:৩১ পিএম

ভারতের গুজরাটের জামনগর এখন তারার মেলা। দেশটির শীর্ষ ধনকুবের আম্বানি পরিবারের বিয়ে মানেই জাঁকজমক আয়োজন। এই পরিবার ছোট-বড় সব ধরনের উৎসবে আয়োজনের কোনো কমতি রাখে না। তবে এবারের আয়োজন উৎসব নয়, মহোৎসবে পরিণত হয়েছে। হবে নাই-বা কেন, মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে বলে কথা। সারা বিশ্বের নামকরা তারকা ইতিমধ্যে এসে পৌঁছে গেছেন ভারতে রাজকীয় বিয়েতে অংশ নিতে। 

এই বিয়ের আয়োজনে অবশ্য ঘুম হারাম পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের। বিশেষ করে পিএসএলের দল করাচি কিংসের সমর্থকদের ক্ষোভ বাড়ছেই। পাকিস্তান সুপার লিগের নবম আসর চলছে। ছয় দলের এই টুর্নামেন্টে করাচি কিংসের হয়ে খেলছেন ক্যারিবীয় তারকা কাইরন পোলার্ড। তবে টুর্নামেন্টের পাঁচ ম্যাচ খেলেই পাকিস্তান থেকে উড়াল দিয়ে ভারতে চলে গেছেন তিনি। 

পোলার্ড মূলত মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। ক্রিকেটের সঙ্গে আম্বানি পরিবারের সম্পর্কটা পুরোনো। মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক আম্বানি পরিবার। আর এই মুম্বাইয়ে খেলেই ক্যারিয়ারে অন্য রকম উচ্চতায় গেছেন পোলার্ড। 

বর্তমানে ভারতের বাইরে বিশ্বের তিনটি দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে মুম্বাইয়ের মালিকানায় থাকা দলের হয়ে খেলেন পোলার্ড। এই অলরাউন্ডারকে তাদের পরিবারের অংশই বলা চলে। আম্বানির ছোট ছেলের বিয়েতে ক্রিকেটের একাধিক তারকা আমন্ত্রণ পেয়েছেন। যার মধ্যে বেশিরভাগই মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা ক্রিকেটার। 

আফগানিস্তানের রশিদ খান, ক্যারিবিয়ান আরেক তারকা ডোয়াইন ব্রাভো, ইংলিশ ক্রিকেটার স্যাম কারেন, কিউই তারকা ট্রেন্ট বোল্টও এসেছেন বিয়ের এই অনুষ্ঠানে। তাদের প্রত্যেকেই মুম্বাইয়ের বিভিন্ন দেশে থাকা ফ্র্যাঞ্চাইজি দলে খেলেন। 

ক্রিকেটার ব্যতীত আম্বানির ছেলের বিয়েতে বলিউডের তারকাসহ এসেছেন এক ঝাঁক বৈশ্বিক তারকা। যেখানে রয়েছেন, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, মেটার সিইও মার্ক জাকারবার্গ, ব্ল্যাকরকের সিইও ল্যারি ফিঙ্ক, ডিজনির সিইও বব ইগার, অ্যাডবির সিইও শান্তনু নারায়ণ। 

তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের প্রতি পর্বের পোশাক পরিকল্পনা, যাতায়াত সংক্রান্ত অনুষ্ঠানসূচি, থাকা-খাওয়ার ব্যবস্থা ইতোমধ্যেই অতিথিদের জানিয়ে দেওয়া হয়েছে। কয়েকটি পর্বে অনুষ্ঠিত হবে রাজকীয় এই বিয়ের আয়োজন। 

তিন দিন ধরে চলা এই উৎসব সাজানো হয়েছে নানা রকম অনুষ্ঠানে। অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন হলিউড পপ-গায়িকা রিহানা। জানা গেছে, আম্বানির ছেলের বিয়েতে পারফর্ম করতে ৭৪ কোটি রুপি নিয়েছেন রিহানা। 

এদিকে পিএসএল ছেড়ে ক্রিকেট তারকাদের ভারতে এসে ভারতের বিভিন্ন আয়োজনে যোগ দেওয়ার ঘটনা নতুন কিছু নয়। দুই বছর আগে অ্যান্ডি ফ্লাওয়ার পিএসএলের মাঝপথে আইপিএলের মেগা নিলামে অংশ নিতে ছুটে এসেছিলেন।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের বয়কটের সিদ্ধান্ত ছিল অর্ন্তবর্তী সরকারের। এতে সবচেয়ে বেশি প্রভাব ছিল ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ নজরুলের। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির...
আগামী ৩ অক্টোবর ভারতে প্রদর্শনী ম্যাচ খেলতে যাচ্ছে ব্রাজিল। ব্রাজিলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সিবিএফ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে।
তা গ্রিভস কী করেছেন? টানা ৫ ওভারে মেডেন ও উইকেট নিয়েছেন ডানহাতি পেসার। টেস্টের পরিসংখ্যানের হিসাব রাখার পর থেকে গ্রিভসই প্রথম বোলার, টানা ৫ ওভারে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি প্রতিটি ওভার মেডেন করার...
সিনিয়র আন্তর্জাতিক ক্রিকেটে নিজের চতুর্থ ম্যাচেই ব্যাটিং তাণ্ডব চালালেন ভারতের বৈভব সূর্যবংশী। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম তিন ইনিংসে ১৪, ১৩ ও ১৫ রান করার পর জিম্বাবুয়ের বিপক্ষে জ্বলে উঠতে খুব একটা...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর