‘পেসাররা বাংলাদেশকে সফলতা এনে দিয়েছে’, একাদশ নিয়ে সতর্ক স্যামি

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পিএম

সিলেট টেস্টকে সামনে রেখে একাদশ নির্বাচন ও উইকেট নিয়ে সতর্ক অবস্থানের কথা জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন সামি। তাঁর মতে, বাংলাদেশের পেসাররা সাম্প্রতিক সময়ে বেশ ভালো সাফল্য এনে দিয়েছেন। তাই প্রতিপক্ষের বোলিং আক্রমণ বিবেচনায় রেখেই নিজেদের পরিকল্পনা সাজাতে চায় ক্যারিবীয়রা।

সিলেট টেস্টের আগে সংবাদ সম্মেলনে ড্যারেন সামি বলেন, ‘আমরা যদি বাংলাদেশের ক্রিকেট দেখি, ওদের ফাস্ট বোলারদের মাধ্যমে যে সফলতা এসেছে। তাতে আমরা নিশ্চিত ওরা চাইলে ৩ জন পেসারই নামাতে পারবে। অথবা ওরা ২ জন স্পিনার বা ২ জন পেসারও খেলাতে পারে। ’

বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সকে ‘আঙ্কেল ফিল’ সম্বোধন করে সামি বলেন, ফিল সিমন্সকে যতটুকু চেনেন, তাতে বাংলাদেশের বিপক্ষে নামার আগে একাদশে ভারসাম্য রাখা জরুরি।

নিজেদের একাদশ নিয়েও উইকেটের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে চায় ওয়েস্ট ইন্ডিজ। সামি জানান, উইকেটে ঘাস থাকলে তাদের হাতে কেমার রোচের মতো অভিজ্ঞ পেসার রয়েছেন। অন্যদিকে শেষ মুহূর্তে ঘাস কেটে উইকেট স্পিন সহায়ক করা হলে, সেক্ষেত্রেও দলে পর্যাপ্ত বিকল্প রয়েছে।

সংবাদ সম্মেলনের পর আবারও উইকেট পর্যবেক্ষণ করবেন তারা। এরপর ম্যাচের দিন সকালে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে একাদশ নিয়ে।

বৈচিত্র্যময় বোলিং, গতিতে ভিন্নতা এবং ডেথ ওভারে কার্যকারিতার জন্য মোস্তাফিজকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ সবসময়ই তুঙ্গে। তবে এর আগে আইপিএল, পিএসএলসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের লিগে খেললেও কখনো...
এশিয়া কাপের পর বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ান নিগার সুলতানা জ্যোতি। এই উইকেটকিপারের সরের দাঁড়ানোর পর বিসিবি নতুন দায়িত্ব দিয়েছে নাহিদা আক্তারকে। বাঁহাতি এই স্পিনারের...
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার হয়ে ১৩০ ম্যাচে ২ হাজার ৮৯৭ রান করেছেন ম্যাক্সওয়েল। দেশটির হয়ে এই সংস্করণে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তাঁর অবস্থান তিন নম্বরে। তাঁর স্ট্রাইক রেট ১৫৪-এর...
ঘরের মাঠ লাহোরে গতকাল শনিবার ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়েছে পাকিস্তান। তাতে ওয়ানডে কোনো টুর্নামেন্টে দীর্ঘ ৯ বছর পর শিরোপার স্বাদ পেয়েছে দলটি।
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের কোলঘেঁষে গড়ে ওঠা অনুমোদনহীন ও অবৈধ রিসোর্টগুলো বনের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের ক্ষতি করছে কি না, তা সরেজমিনে যাচাই করতে পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন...
শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের পরিবারকে প্রাথমিকভাবে ১ লাখ টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ ঘটনায় দায়ীদের বিচার ও শাস্তি নিশ্চিতের প্রতিশ্রতিও দিয়েছেন...
বাংলাদেশের ফটোসাংবাদিক এস এম আল মুজতবা রাসুল ১২তম আন্দ্রে স্টেনিন আন্তর্জাতিক প্রেস ফটো প্রতিযোগিতা ২০২৬-এর ‘টপ নিউজ—সিঙ্গেলস’ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন। রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত এই...
আমেরিকায় ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের জয় তুলে নিয়ে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়েছে বিরোধী ডেমোক্র্যাটিক পার্টি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদকালের অবশিষ্ট দুই বছরের...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর