দর্শক টানতে আবারো ‘পরাণ’ মুক্তি দিচ্ছে সিনেপ্লেক্স

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৫:৩২ পিএম

আবারও পর্দায় ফিরছে তরুণ নির্মাতা রায়হান রাফীর বহুল আলোচিত সিনেমা ‘পরাণ’। আগামী ৮ মার্চ থেকে দর্শকনন্দিত এই সিনেমাটি চলবে স্টার সিনেপ্লেক্সের হলগুলোতে। বিষয়টি নিশ্চিত করেছেন এর জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ। পর্যাপ্ত নতুন ছবি না থাকা ও দর্শক অনাগ্রহ কাটাতেই এই মুক্তি বলে জানা গেছে।

মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘‘মুক্তির পর ‘পরণ’র দর্শক চাহিদাও ছিল। আর এখন এই মুহূর্তে কনটেন্টের একটা অভাব তো আছে। সব দিক বিবেচনা করে ছবিটি আবার চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘

মেসবাহ জানান, যদি পরাণ থেকে ইতিবাচক সাড়া মেলে, তাহলে চলতি মাসেই আরও কয়েকটি আলোচিত বাংলা সিনেমা তারা চালাবেন। শো শিডিউল থেকে জানা যায়, স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সনি স্কয়ার ও বালি আর্কেড শাখায় চলবে ‘পরাণ’। তিনটি শাখায় প্রতিদিন ১০টি শো প্রদর্শিত হবে।

জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে নতুন অরিজিনাল ফিল্ম ‌‘লাইফলাইন’। গত ২১ জুন সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের মধ্যে তা দারুণ সাড়া ফেলেছে। বিশেষ করে গল্প ও শিল্পীদের অভিনয়...
ঢাকাই সিনেমার আলোচনার কেন্দ্রে শরিফুল রাজ; এলো আবার এক্সক্লুসিভও। সহশিল্পীদের সঙ্গে সম্পর্কের গুঞ্জন আর সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া পুরনো ভিডিও নিয়ে এতদিন পর মুখ খুললেন এই তারকা। সম্প্রতি এক...
দেশের প্রেক্ষাগৃহে তুমুল সাড়া ফেলেছে ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। এবার তানিম নূর পরিচালিত এই সিনেমার আন্তর্জাতিক যাত্রা শুরু হলো। শুক্রবার (২৭ মার্চ) এটি মুক্তি পেয়েছে...
ঈদ এলেই বদলে যায় শরিফুল রাজ–এর দিনযাপনের ছন্দও। মুক্তি পেয়েছে তার চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’। একদিকে সিনেমা মুক্তির উত্তেজনা, অন্যদিকে পরিবারের সঙ্গে সময় কাটানোর টান—দুটোর মাঝেই তৈরি হয় তার ঈদ।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর