৯৬তম অস্কার

ডলবিতে বসল তারার মেলা

আপডেট : ১১ মার্চ ২০২৪, ০৫:২৩ এএম

অবশেষে এলো চলতি বছরের মাহেন্দ্রক্ষণ। শুরু হলো চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ‘অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’ বা অস্কারের ৯৬তম আসর।

লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছে জমকালো আসর। এবার সঞ্চালনা করবেন জনপ্রিয় উপস্থাপক ও কমেডিয়ান জিমি কিমেল।

চলচ্চিত্রবোদ্ধাদের ধারণা, ‘গোল্ডেন গ্লোবস’-এর মতো অস্কারেও বাজিমাত করবে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহেইমার’। যুক্তরাষ্ট্রের থিওরিটিক্যাল ফিজিসিস্টের জীবনী নিয়ে বানানো সিনেমা মনোনয়ন পেয়েছে সেরা অভিনেতা-পরিচালকসহ মোট ১৩টি ক্যাটাগরিতে।

১০টি মনোনয়ন পেয়ে এগিয়ে আছে ‘কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন’। অনেকেই এগিয়ে রাখছেন মারগট রবি আর রায়ান গসলিংয়ের ‘বার্বি’কেও। এই সিনেমা মনোনয়ন পেয়েছে ৮ ক্যাটাগরিতে। 

এবারের ৯৬তম অস্কারে ‌সেরা পরিচালকের মনোনয়ন পেয়েছেন পাঁচজন। তালিকায় রয়েছেন—জাস্টিন ত্রিয়েত, মার্টিন স্করসেসি, ক্রিস্টোফার নোলান, ইয়োর্গস লান্থিমোস ও জোনাথন গ্লেজার। অনেকের ধারণা, সেরা পরিচালক কিংবা চলচ্চিত্র বিভাগের অন্তত একটি পুরস্কার যাচ্ছে নোলানের হাতে।

মার্কিন গণমাধ্যম ইউএসএ টুডে সেরা সেরা অভিনেত্রী বিভাগে এমা স্টোন ও লিলি গ্ল্যাডস্টনকে বেছে নিয়েছেন; পরিচালকের বেলায় বেছে নিয়েছে ক্রিস্টোফার নোলানকেই।

অন্যদিকে, সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন- ব্র্যাডলি ক্রুপার (মায়েস্ত্রো), কোলম্যান ডমিঙ্গো (রাস্তিন), পল জিম্যাটি (দ্য হোল্ডওভারস), কিলিয়ান মারফি (ওপেনহেইমার) ও জাফ্রি রাইট (আমেরিকান ফিকশন)। অভিনেতাদের মধ্যে সেরার পুরস্কার পেতে পারেন ব্র্যাডলি ক্রুপার।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর