৯৬তম অস্কার

সেরা অভিনেতা-অভিনেত্রী মারফি-এমা, সেরা সিনেমা কোনটি?

আপডেট : ১১ মার্চ ২০২৪, ০৯:৫২ এএম

প্রতিবছরই সিনেপ্রেমীরা যে মুহূর্তের অপেক্ষায় থাকেন, অবশেষে কাঙ্খিত সেই মাহেন্দ্রক্ষণ! ঘোষিত হলো ৯৬তম অস্কার। আমেরিকার ডলবি থিয়েটারে বসেছিল এই মর্যাদাকর পুরস্কারের আসর। উপস্থাপনা করেছেন জিমি কিমেল।

এবারের অস্কারে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘ওপেনহাইমার’। আর এই চলচ্চিত্রের জন্য নির্মাতা ক্রিস্টোফার নোলান জিতে নিয়েছেন সেরা পরিচালকের পুরস্কারও।  

এমনটা আগে থেকেই ধারণা করছিলেন সিনেবোদ্ধারা। অবশেষে তাঁদের ধারণাই সত্যি হলো। এবারের অস্কারে সবচেয়ে সম্ভাবনাময় হিসেবে এগিয়েছিল ওপেনহাইমার। সিনেমাটি নির্মিত হয়েছে মার্কিন পরমাণু বিজ্ঞানী জে রবার্ট ওপেনহাইমারের জীবনী অবলম্বনে। আর এতে নামভূমিকায় অভিনয়ে সেরা অভিনেতার পুরস্কারটি উঠেছে কিলিয়ান মারফির হাতে। অন্যদিকে, ‘পুওর থিংস’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন এমা স্টোন।   
 
একনজরে বিজয়ীদের তালিকা— 

সেরা ছবি: ওপেনহাইমার

সেরা অভিনেতা: কিলিয়ান মারফি (ওপেনহাইমার)

সেরা অভিনেত্রী: এমা স্টোন (পুওর থিংস)

সেরা পরিচালক: ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার)

সেরা পার্শ্ব অভিনেতা: রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার)

সেরা পার্শ্ব অভিনেত্রী: ডা’ভাইন জয় র‍্যান্ডলফ (দ্য হোল্ডওভার)

অ্যাডাপটেড স্ক্রিনপ্লে: আমেরিকান ফিকশন

অরিজিনাল স্ক্রিনপ্লে: অ্যানাটমি অব আ ফল

সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: দ্য বয় অ্যান্ড দ্য হেরন

সেরা ছবি ওপেনহাইমার-এর দৃশ্যে কিলিয়ান মারফি। ছবি: সংগৃহীত

সেরা অ্যানিমেটেড শর্টস: ওয়ার ইজ ওভার! ইন্সপায়ারড বাই দ্য মিউজিক অব জন অ্যান্ড ইয়োকো

সেরা আন্তর্জাতিক ফিচার: দ্য জোন অব ইন্টারেস্ট (ইউকে)

সেরা ডকুমেন্টরি ফিচার: ২০ ডেইজ ইন মারিউপোল

সেরা ডকুমেন্টরি শর্টস: দ্য লাস্ট রিপেয়ার শপ

বেস্ট অরিজিনাল স্কোর: ওপেনহাইমার

বেস্ট অরিজিনাল সং: হোয়াট ওয়াজ আই মেড ফর (বার্বি)

বেস্ট সাউন্ড: দ্য জোন অব ইন্টারেস্ট

সেরা মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং: পুওর থিংস

সেরা কস্টিউম: পুওর থিংস

সেরা ভিজ্যুয়াল এফেক্টস: গর্জিলা মাইনাস ওয়ান

সেরা ফিল্ম এডিটিং: ওপেনহাইমার

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর