জলদস্যুদের কবলে বাংলাদেশি জাহাজ

‘এই কথাই হয়তো শেষ কথা, প্রয়োজনে এসএমএস দিও’

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ১১:৪২ এএম

সন্তানের ছবি হাতে নাজমুলের মা। ছবি: ইনডিপেনডেন্ট ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ ‌‘এমভি আবদুল্লাহ’–তে থাকা ২৩ নাবিক ও ক্রুদের মধ্যে হক মো. নাজমুল (২৩) একজন। তাঁর বাড়ি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের মুকবেলাই চর-নুরনগর গ্রামে । তিনি জাহাজটির ওয়েম্যান হিসেবে কর্মরত আছেন। গত মঙ্গলবার রাত ১১টায় মা-বাবার সঙ্গে নাজমুল সর্বশেষ কথা বলেন।

সরেজমিনে কামারখন্দের চরনুরনগর গেলে দেখা যায়, নাজমুলের পরিবারকে সমবেদনা জানাতে তাঁর বাড়িতে ভিড় করছেন এলাকাবাসী। এ সময় নাজমুলের মা ও স্বজনেরা নানান আর্তি জানান। ছেলের খবর শুনে অসুস্থ হয়ে পড়েছেন বাবা আবু সামা শেখ। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুই ভাই–বোন ও মা-বাবাকে নিয়ে চারজনের সংসার নাজমুলের। উচ্চ মাধ্যমিক পাস করার পর এক বছর হলো জাহাজে চাকরি করছেন তিনি। গত বছরের ৩১ ডিসেম্বর তিনি  ‌‘এমভি আবদুল্লাহ’ জাহাজে কাজ শুরু করেন। এর আগে আরেকটি জাহাজে ছিলেন নাজমুল।

গত মঙ্গলবার রাত ১১টার দিকে পরিবারের সঙ্গে মোবাইলে শেষ কথা হয় নাজমুলের। এরপর আর যোগাযোগ হয়নি। 

সাগর পথে আফ্রিকা থেকে দুবাইয়ের দিকে যেতে ২৩ জন নাবিক-ক্রুর সঙ্গে জলদস্যুদের হাতে জিম্মি হন নাজমুল। সবার মোবাইল জব্দ করা হলেও নাজমুল কৌশলে একটি মোবাইল সেট গোপনে লুকিয়ে রাখেন। তা দিয়েই পরিবারের সঙ্গে কথা বলেন তিনি।

জিম্মি ২৩ নাবিক ও ক্রুদের মধ্যে একজন হক মো. নাজমুল। ছবি: সংগৃহীত কান্না জড়িত কণ্ঠে নাজমুলের মা নার্গিস খাতুন বলেন, ‘মঙ্গলবার রাত ১১টার দিকে নাজমুল কল দিয়ে বলে– মা, আমাদের ২৩ জনকে আটকে রেখেছে। আমাদের জন্য দোয়া করো। এই কথাই হয়তো শেষ কথা, আর কথা বলা যাবে না, তবে প্রয়োজনে এসএমএস দিও। এই বলে আমার বুকের মানিক ফোন কেটে দেয়।’

নার্গিস খাতুন আরও বলেন, ‘নাজমুলের আয়েই আমাদের সংসার চলে। ছেলের বিপদের কথা শুনে আগের চেয়েও বেশি অসুস্থ হয়ে পড়েছে ওর বাবা। তিন ছেলের মৃত্যুর পর নাজমুলের জন্ম হয়েছে, ওরে ছাড়া আমি বাচমু না।’ নাজমুলসহ বাকি জিম্মিদের জীবিত ফিরিয়ে আনার জন্য সরকারকে অনুরোধ করেন তিনি।

নামজুলের বোন লিপি বলেন, ‘আমার ভাই ও আমি বাদে পৃথিবীতে মা-বাবার কেউ নেই। ভাইয়ের বিপদের কথা শুনে মা-বাবা খাওয়া–দাওয়া ছেড়ে দিয়েছে। অসুস্থ হয়ে পড়েছে।’

এ বিষয়ে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবর রহমান বলেন, ‘আমরা সংবাদটি জানার পর তাঁর (নাজমুল) পরিবারের খোঁজ খবর রাখছি, কামারখন্দের ইউএনওকে নাজমুলের বাড়িতে পাঠানো হয়েছে।’

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন–এসআরবি। এসময় তাদের কাছ থেকে বেশকিছু প্রবেশপত্র, স্ট্যাম্প ও ব্যাংকের চেক উদ্ধার হয়।
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে পারভেজ প্রিন্স নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্যামপুর...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর