সাপের বিষ দিয়ে মাদক বানিয়ে পার্টি, এলভিসের গ্রেপ্তারে পুলিশ জানাল বিস্তারিত

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০৫:৩৮ পিএম

সাপের বিষ দিয়ে মাদক বানিয়ে পার্টি করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ভারতীয় ইউটিউবার ও বিগবস ওটিটি-২ জয়ী এলভিস যাদব। রোববার (১৭ মার্চ) দিল্লির নয়ডা পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

গত বছর নভেম্বর মাসে সাপের বিষ ব্যবহার ও পাচারের অপরাধে ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্তে নামে পুলিশ। তার মধ্যে এলভিসের নামও ছিল। রবিবার নয়ডার অতিরিক্ত পুলিশ সুপার মণীশ মিশ্র সংবাদমাধ্যমকে বলেন, ‘সেক্টর ২০ থানার একটি দল ওঁকে প্রেপ্তার করেছে।’

গত বছর পশুদের জন্য কর্মরত একটি স্বেচ্ছাসেবী সংস্থার অভিযোগের ভিত্তিতে প্রথম বিষয়টি নজরে আসে। তাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযোগ দায়ের করে তদন্তে নামে।

গত বছর ৩ নভেম্বর পুলিশ নয়ডার একটি ব্যাঙ্কোয়েট হলে হানা দিয়ে ৫ জন অভিযুক্তকে প্রেপ্তার করে। তাদের থেকে ৫টি কেউটে সহ মোট ৯টি সাপ ও ২০ মিলিলিটার বিষ উদ্ধার হয়। উদ্ধার হওয়া বেশ কিছু সাপের বিষগ্রন্থী ও দাঁত ছিল না। যদিও পুলিশ জানিয়েছিল, সেখানে তখন এলভিস ছিলেন না। কিন্তু সাপের বিষ নিয়ে তাঁর সঙ্গে অন্যদের যে যোগাযোগ ছিল, তদন্তে নেমে তা জানতে পারে পুলিশ। 

এলভিস যাদব পেশায় একজন ইউটিবার হলেও, বিগবসের মাধ্যমে টেলিভিশন অঙ্গনেও পা রাখেন। বিগবস ওটিটি-২ এর বিজয়ী হিসেবেও তিনি অনেকের কাছে পরিচিত।

নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) নির্মিত ভুয়া বা বানোয়াট কনটেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিকমাধ্যমের এক পোস্টে এআই কনটেন্ট ও এর...
একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর