‘ফাজলামি’—তামিমদের ফোনালাপ-নাটকে বিরক্ত বোর্ড সভাপতি নাজমুল

আপডেট : ২১ মার্চ ২০২৪, ১০:২০ এএম

অনেকে শুরুতেই বুঝতে পেরেছিলেন, আবার অনেকে আস্থা রেখেছিলেন তামিম ইকবালদের ওপর। কিন্তু গতকাল সন্ধ্যা সাতটায় লাইভে এসে সে রহস্যও উন্মোচন করে দিয়েছেন তামিম, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ। 

মুশফিকের সঙ্গে তামিমের আপাত দ্বন্দ্বের সেই ভাইরাল ফোনালাপ আসলেই একটি মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনেরই অংশ। 

একটি বেসরকারি টিভি চ্যানেলকে ব্যবহার করে একটি ষড়যন্ত্রমূলক থিম সৃষ্টি করা হয়েছিল। ভিডিওতে দাবি করা হয়েছিল তামিম ও মিরাজের একটি ফোনালাপ ফাঁস হয়েছে এবং সেটা তারা হাতে পেয়েছে। সে ভিডিওতে আবার সাকিবের সঙ্গে তামিমের দ্বন্দ্বটাও তুলে আনা হয়েছিল।

ফোনালাপে তামিমকে ফরচুন বরিশাল-সতীর্থ মিরাজের সঙ্গে কথা বলতে দেখা গেছে। সর্বশেষ বিপিএলে তাঁদের সঙ্গে থাকা মুশফিকের ওপর ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে তামিমকে। 

ব্যাপারটা বিপিএল সংক্রান্ত এমনটা এক ধারণা দেওয়ার চেষ্টা করতে কথা দিয়েও তাঁদের ছেড়ে নতুন এক দল গড়ছেন কেন মুশফিক, এ নিয়ে হাপিত্যেশ করতে শোনা তামিমকে। এবং জাতীয় দলের বর্তমান ক্রিকেটার মিরাজকে ব্যবহার করে বিতর্কিত কিছু মন্তব্য করেছেন তামিম। এর মধ্যে ‘জাতীয় দলে নেই বলে অন্যদের ভাব বেড়ে গেছে’, ‘অধিনায়ক থাকলে এসব করতে পারতি না’, ‘দেখ আমি কী করি’-র মতো উল্লেখযোগ্য।

সারাদিন ধরে চলা আলোচনার পর সন্ধ্যা সাতটায় তামিমরা সবাই লাইভে এসে এ নিয়ে কথা বলেছেন। এমন একটি বিতর্কিত পোস্ট দিয়ে যে সমর্থকের তোপের মুখে পড়েছেন, তা নিজেই স্বীকার করেছেন তামিম। এদিকে বিজ্ঞাপনের নামে জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটারদের এমন ‘ফোনালাপ’ সম্পর্কে অবগত হয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসানও। 

গতকাল তামিমের ফেসবুক পেজ থেকে লাইভ শেষ হওয়ার পরই একটি সংবাদমাধ্যম এ ব্যাপারে তাঁর মন্তব্য জানতে চেয়েছিল। স্পষ্ট বিরক্তি প্রকাশ করে বোর্ড সভাপতি বলেছেন, ‘এসব ফাজলামি…আমি কী বলব? ব্যাপারটা দেখছি আমি।’

লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৫৪ রানে অলআউট হওয়ার পর বাংলাদেশ দলকে নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। তবে সেই সবকিছুকে এখন অতীত করে ডারউইন টেস্টে জয়ের হাতছানি বাংলাদেশের। ডারউইনে তৃতীয় দিনে শেষে...
কদিন আগে হারিয়েছেন ওয়ানডে অধিনায়কত্ব। অনেকেই ধারণা করেছিলেন মেহেদী হাসান মিরাজের পারফরম্যান্সের ওপর এর প্রভাব পড়বে। তবে সাদা পোশাকে অস্ট্রেলিয়ার মাটিতে ব্যাট হাতে জ্বলে উঠলেন মেহেদী হাসান মিরাজ।
টাইগারদের ওয়ানডে দলের নেতৃত্ব থেকে মেহেদী মিরাজকে সরিয়ে দায়িত্ব দেওয়া হলো লিটন দাসকে। আর সহ-অধিনায়কের দায়িত্বে তাওহীদ হৃদয়। টেস্টে নাজমুল শান্তর ডেপুটি হিসেবেই থাকছেন মিরাজ, বিসিবির বোর্ড সভায় এই...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর