বিদেশিতে পেছানোর পর এবার গণতন্ত্রের নিজস্ব সূচক বানাচ্ছে ভারত 

আপডেট : ২২ মার্চ ২০২৪, ০২:৩৫ পিএম

আন্তর্জাতিক গণতন্ত্রের সূচকে ক্রমাগতভাবে পিছিয়েছে ভারত। এমন পরিস্থিতিতে নিজেদের মতো করে গণতন্ত্রের সূচক বানাচ্ছে নরেন্দ্র মোদি সরকার। শিগগিরই তরা এই সূচকের কাঠামো প্রকাশ করবে। গতকাল বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা ফ্রিডম হাউসের মতো আন্তর্জাতিক সংস্থার সূচকগুলোতে ২০২১ সালে ভারতকে মুক্ত গণতন্ত্র থেকে আংশিকভাবে মুক্ত গণতন্ত্র অবস্থানে নামিয়ে আনার পরই মোদি সরকার বিষয়টি নিয়ে ভাবতে শুরু করে। সুইডেনে অবস্থিত ভি-ডেম ইনস্টিটিউট ভারতের গণতন্ত্রকে নির্বাচনী স্বৈরাচার হিসেবে শ্রেণিবদ্ধ করেছে।

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) ২০২০ গণতন্ত্র সূচকে ভারতের অবস্থান ছিল ৫৩তম । সংস্থাটির গণতন্ত্র সূচকে ভারতের র‌্যাঙ্কিং ২০১৬ এবং ২০২০ সালের মধ্যে ব্যাপক পতন হয়। অবশ্য এখন কিছুটা উন্নতি হয়েছে। সবশেষ সূচকে ভারতের অবস্থান ছিল ৪১তম। এর আগের বছর অর্থাৎ ২০২২ সালে দেশটি ৪৬তম হয়েছিল। তবে ভারত সরকার এই আন্তর্জাতিক র‌্যাঙ্কিংগুলো প্রত্যাখ্যান করেছে।  

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নিজস্ব গণতান্ত্রিক সূচক করতে নয়াদিল্লির দ্য অবজারভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) নামে একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগেও ভারত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে প্রতিষ্ঠানটি। 

এই প্রকল্পের সঙ্গে সরাসরি জড়িত দুজন জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে যোগাযোগ করার পর এখন কীভাবে সূচক করা হবে, সেই কাঠামো প্রস্তুত করা হচ্ছে। 

বিশ্লেষকরা বলছেন, নিজেদের প্রতিষ্ঠান দিয়ে করানো এই সূচক নয়াদিল্লির গণতন্ত্র সুসংহত হচ্ছে– এমন দাবির প্রতিফলন থাকবে বলে মনে করা হচ্ছে।     

নাম প্রকাশ না করার শর্তে ভারতের এক শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা জানিয়েছেন, গত জানুয়ারিতে নীতি-সংক্রান্ত সরকারি থিঙ্ক ট্যাঙ্ক এনআইটিআই অযোগের আয়োজনে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত হয়েছিল, আগামী কয়েক সপ্তাহের মধ্যে গণতন্ত্রের র‌্যাঙ্কিং প্রকাশ করবে ওআরএফ। শিগগিরই নতুন র‌্যাঙ্কিং সিস্টেম প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।   

গত শনিবার ভারতের জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।  তফসিল অনুযায়ী, ১৯ এপ্রিল থেকে ৭ দফায় ভোট হবে। ভোট গণনা করা হবে ৪ জুন। নির্বাচনের আগে ভারতের নিজস্ব গণতন্ত্রের সূচক প্রকাশ হবে কি না তা নিশ্চিত করে কর্মকর্তা জানাতে পারেননি। 

আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
অভিজিৎ জানান, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় একটি ‘তেরঙ্গা মার্চ’ (পতাকা মিছিল) বের করেন এবং সবাইকে জানিয়ে দেন যে আমাদের তেরঙ্গা আমাদের গৌরব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়।
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর