বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে যা বললেন ছাত্রলীগ সভাপতি

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০৭:৪৫ পিএম

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, বুয়েটে ছাত্ররাজনীতি থাকবে, তবে তার কাঠামো কেমন হবে তা শিক্ষার্থীরাই নির্ধারণ করবে। যেসব শিক্ষার্থী নেতিবাচক রাজনীতির বিরুদ্ধে আন্দোলনরত তাদের প্রতি ছাত্রলীগের শ্রদ্ধা রয়েছে। যেকোনো যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবির প্রতি ছাত্রলীগ সবসময়ই শ্রদ্ধাশীল। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করে যেসব শিক্ষার্থী নেতিবাচক ঘটনার শিকার হয়েছেন তাদের জন্য কাজ করবে প্রশাসন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে মঙ্গলবার বেলা ১১টায় বুয়েট ইস্যুতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। 

এ সময় ছাত্রলীগ সভাপতি বলেন, প্রয়োজনে বিদেশি বিশেষজ্ঞ মতামত নিয়ে বুয়েটে ছাত্ররাজনীতি চালু করা হবে। বুয়েটের শিক্ষার্থীদের যে কোনো প্রস্তাব স্বাগত জানায় ছাত্রলীগ। 

সংবাদ সম্মেলনে সাদ্দাম বলেন, বুয়েটে এমন ছাত্ররাজনীতি পরিচালিত হবে, যা শহীদ শাফী ইমাম রুমীর মতো বিদেশে উচ্চশিক্ষার সুযোগ ত্যাগ করে দেশের জন্য হাসিমুখে জীবন উৎসর্গ করতে শেখাবে কিংবা উচ্চশিক্ষা শেষ করে দেশে ফিরে এসে দেশ গঠনে আত্মনিয়োগে ঝাঁপিয়ে পড়তে নৈতিকভাবে দৃঢ়প্রতিজ্ঞ করবে।

এর আগে, বুয়েটে সব রাজনৈতিক সংগঠন ও এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার জরুরি বিজ্ঞপ্তি স্থগিত করেন হাইকোর্ট। আদালতের আদেশের পর বুয়েট ক্যাম্পাসকে ছাত্র রাজনীতিমুক্ত রাখতে শিক্ষকদের সহায়তা চান আন্দোলনরত শিক্ষার্থীরা।

দাবি আদায়ে মঙ্গলবার চতুর্থ দিনের মতো একাডেমিক কার্যক্রম বর্জন কর্মসূচি চলার কথা জানান আন্দোলনকারীরা। 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর