শাকিবের বাসায় একসঙ্গে সময় কাটান অপু-বুবলী! সম্পর্কের নতুন মোড়?

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০৭:৫৭ পিএম

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী শবনম বুবলী। এবারের ঈদে বড় পর্দায় আসছে নায়িকার দুটি ছবি—‘দেয়ালের দেশ’ ও ‘মায়া’।

অন্যদিকে তিনি শীর্ষ নায়ক শাকিব খানের স্ত্রী। এবার শুধু ছবি নিয়ে নয়, ঈদের আগে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে নানা সমালোচনা-গুজবের সোজাসাপটা উত্তর দিয়েছেন অভিনেত্রী। সন্তান শেহজাদ খান বীরের বাবা শাকিব খান, অপু বিশ্বাস ও আবরাম খান জয়কে নিয়েও নিজের অভিব্যক্তিগুলো প্রকাশ করেছেন অভিনেত্রী।

নাগরিক টিভির  বিশেষ আয়োজন ‘বলা না-বলা’ অনুষ্ঠানে হাজির হয়েছেন তিনি। অনুষ্ঠানটির প্রথম পর্ব গতকাল সোমবার প্রচারিত হয়েছে। আজ মঙ্গলবার রাত ৮টায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব প্রচার করা হবে।

অনুষ্ঠানে বুবলী দাবি করেন শাকিব ও তাঁর বিচ্ছেদ হয়নি। বুবলীর ভাষ্য, ‘আমরা টাইম নিচ্ছি। আমাদের ডিভোর্স হয়নি। একটি দাম্পত্য সম্পর্কে অনেক ভুল বোঝাবুঝি হয়। শেহজাদকে নিয়ে একা সংগ্রাম করছি। সেখান থেকে সন্তানের বাবা হিসেবে তাকে কখনো অসম্মান করিনি। আমি কখনোই আক্রমণ করিনি, বরং সবসময় কিছু হলে তার জবাব দিয়েছি। আমি চাই বীর সুস্থ পরিবেশে বেড়ে উঠুক। গণমাধ্যমে একটি খবর এসেছিল, শাকিবের বাসা থেকে আমাকে বের করা হয়েছিল। কিন্তু এটা কখনোই ঘটেনি। শাকিবের বাসার সবাই আমাকে সম্মান করে।’

কথা বলেন শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও তাঁর সন্তান জয়কে নিয়েও।
 
বুবলী বলেন, ‘শাকিব খানের বাসায় আমাদের (অপু বিশ্বাস ও জয়) একসঙ্গে দেখা হয়। আমরা একই অনুষ্ঠানে হাজির হলে, সেখানে আমাদের দেখা হয়। তবে দেখা হলে সেখানকার পরিবেশ খুবই স্বাভাবিক থাকে।’
 
জয় ও বীরকে নিয়ে বুবলী বলেন, ‘তারা দুজনেই ভাই হিসেবে নিজেদেরকে চেনে। আমি বীরকে সবসময় বলি, জয়কে সালাম দিতে। তাদের বাবা শাকিব খানও দুজনকে শিখিয়ে দেয়, ছোট ভাইকে আদর করো। বড়কে সম্মান করো। সবাই মিলেই বাচ্চাদের নিয়ে একটি সহযোগিতাপূর্ণ সম্পর্ক থাকে।’

অপু-বুবলীর মধ্যে কি ভালো বন্ধুত্ব হবে কখনো—প্রশ্নের জবাবে নায়িকা বলেন, ‘শাকিব খান একজন ম্যাচিউর মানুষ। এমন তো নয় যে উনি ফিডার খাচ্ছেন। এখানে সবাই সবার জায়গা থেকে খুব চিন্তাভাবনা করে কাজ করে। কারও দাম্পত্য জীবন সুখের হলে সেখানে অন্য কেউ ঢুকতে পারে না। আমার আর শাকিব খানের সম্পর্ক দুজনের সিদ্ধান্তে। অপুর সঙ্গে ভালো সম্পর্কের ব্যাপারে সব সময়ই ওপেন স্পেস দিয়ে রেখেছি। উনি শাকিব খানের প্রশংসা করেন, কিন্তু আমাকে একা দোষারোপ করছেন। শাকিব খান ও আমার চেনাজানা ১০ বছর। এখনো আমাদের একই ফ্রেমে দেখা যাচ্ছে। এটা তো কেউ কাউকে জোর করে করাতে পারে না।’

অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন নাগরিক টেলিভিশনের অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাক্তন তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়। গতকাল ছিল তার জন্মদিন, ১০ বছরে পা রেখেছে সে। বিশেষ এ দিনে ছেলেকে জন্মদিনের বিশেষ উপহার দিয়েছেন অপু।
যাত্রাপালার রঙিন জীবনের ভেতর নানা টানাপোড়েন, আর গ্রামীণ পটভূমির প্রেম ও ক্ষমতার দ্বন্দ্বে নির্মিত হয়েছে ‘বকুলপুর সিজন ৩’। প্রতি শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত...
সজীবের আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। সামাজিকমাধ্যমের এক পোস্টে নির্মাতা আশিকুর রহমান জানিয়েছেন, হার্টের সমস্যায়...
ফরিদপুরের সদরপুরে পরকীয়ার অভিযোগ তুলে এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে মারধর ও তার মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। নির্যাতনের সময় ওই নারীর আর্তচিৎকারেও থামেননি অভিযুক্তরা।...
রাজধানীর টিকেটলিতে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসচাপায় রিনা রানী ঘোষ নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার দুপুর পৌনে ১টার দিকে টিকাটুলী ওভারব্রীজের নিচে এ ঘটনা ঘটে।
দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআইয়ের পরিমাণ কমছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের এপ্রিল থেকে জুন প্রান্তিকে আগের তিন মাসের তুলনায় নিট এফডিআই ২২ দশমিক ৪৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৪ কোটি ৬৯...
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সকল ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। সোমবার...
লোডিং...

এলাকার খবর