ইরানের হামলা নিয়ে বিশ্বনেতারা কে কী বলছেন?

আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ০৮:৫১ পিএম

ইসরায়েলে ইরানের হামলার প্রেক্ষাপটে গোটা বিশ্বই নড়চড়ে বসেছে। এই হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য আরেকটি বড় যুদ্ধের দ্বারপ্রান্তে কিনা, তা নিয়ে উদ্বেগ দেখা গিয়েছে। এ প্রেক্ষাপটে বিশ্বনেতাদের কেউ ইসরায়েলের পক্ষে, কেউ ইরানের পক্ষে, আবার কেউ উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন। তবে সবার ভাষ্যেই একটি বিষয় রয়েছে। আর তা হলো—যুদ্ধের শঙ্কা।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের চালানো সামরিক হামলার প্রেক্ষাপটে পশ্চিমা শক্তিগুলো সরাসরি ইসরায়েলের পক্ষ নিয়েছে। এ সম্পর্কিত এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সরাসরি বলে দিয়েছেন, ইসরায়েলের জন্য আমেরিকা ‘লৌহবর্মের’ মতো নিরাপত্তা দেবে। এরই মধ্যে ক্ষমতাধর সাত দেশীয় জোট জি–সেভেনের বিশেষ সভা ডাকা হয়েছে, যা আমেরিকার স্থানীয় সময় রোববার বিকেলে অনুষ্ঠিত হবে।

একইভাবে জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজ এক বিবৃতিতে ইরানের এই হামলাকে ‘অন্যায্য ও অতি দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যা দিয়েছেন। একইসঙ্গে ইসরায়েলের পক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করে তিনি বলেছেন, ইরানের এই পদক্ষেপ অঞ্চলটিতে উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি তৈরি করল।

ইসরায়েলের পিঠ বাঁচাতে নিজেদের অবস্থান পুনর্ব্যাক্ত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকও। এ সম্পর্কিত বিবৃতিতে জার্মান চ্যান্সেলরের মতো তিনিও এই হামলার জন্য ইরানকে ‘দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দিয়েছেন। এবং বলেছেন, এর মধ্য দিয়ে অঞ্চলটিতে চলমান উত্তেজনায় রসদ জোগাল ইরান। তাঁর ভাষ্যমতে, ইরান যে নিজের উঠোনেই গোলমাল চায়, তা তারা আরও একবার দেখিয়ে দিল।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ হামলার জন্য ইরানের নিন্দা করেছেন। তিনি এও বলেছেন যে, এই হামলার মধ্য দিয়ে ইরান বুঝিয়ে দিল, তারা অঞ্চলটিতে শান্তি ও স্থিতিশীলতা চায় না। এ ক্ষেত্রে নিজের প্রতিরক্ষার স্বার্থেই ইসরায়েলের প্রতিরোধ করার অধিকার আছে বলে মত ব্যক্ত করেছেন তিনি।

‘অপ্রত্যাশিত’ এই হামলার নিন্দা জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁও। এ সম্পর্কিত বিবৃতিতে তিনি বলেছেন, এর মধ্য দিয়ে পুরো অঞ্চল অস্থিতিশীল হওয়ার হুমকি তৈরি হয়েছে। বিবৃতির শেষে ইসরায়েলের সাথে একাত্মতা ঘোষণা করতে তিনিও ভোলেননি।

এ ক্ষেত্রে চীন তুলনামূলক নিরপেক্ষ অবস্থান ব্যক্ত করেছে। এ সম্পর্কিত বিবৃতিতে চীন উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ‘সংঘাত অবশ্যই বন্ধ হতে হবে’ বলে উভয় পক্ষকে সতর্কও করেছে দেশটি।

এ বিষয়ে স্বাভাবিকভাবেই সবাই তাকিয়ে আরব দেশগুলোর প্রতিক্রিয়ার দিকে। এ বিষয়ক এক বিবৃতিতে সৌদি আরব কোনো পক্ষের দিকে না গিয়ে নিরাপদ অবস্থান বজায় রেখেছে। তারা এর মধ্য দিয়ে অঞ্চলটিতে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা ব্যক্ত করে সব পক্ষকে সংযত ও শান্ত হওয়ার আহ্বান জানিয়েছে।

একই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে তারা সব পক্ষকে ‘সর্বোচ্চ সংযমের’ পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে তারা অনুরোধ করেছে উত্তেজনা প্রশমনে এগিয়ে আসার জন্য।

সংশ্লিষ্ট খবর:

ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর