লিটারে ১০ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম 

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ০৮:০৫ পিএম

আবারও বাড়লো সয়াবিন তেলের দাম। লিটারে ১০ টাকা বাড়িয়ে বোতলজাত তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৭৩ টাকা। এর আগে প্রতি লিটারের দাম ছিল ১৬৩ টাকা। মিল মালিকদের সংগঠন ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যাসোসিয়েশন মঙ্গলবার এক চিঠিতে দাম বৃদ্ধির কথা জানায়।

এতে বলা হয়েছে, মঙ্গলবার থেকে ৫ লিটারের সয়াবিন তেল বিক্রি হবে ৮৪৫ টাকায়। প্রতি লিটার খোলা পাম তেল ১৩২ টাকা নির্ধারণ করা হয়। 

রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সয়াবিন তেলে ৫ শতাংশ ভ্যাট কমিয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। গত সোমবার ভ্যাট ছাড়ের মেয়াদ শেষ হয়েছে। ওইদিনই ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব করেন মিল মালিকেরা। তেলের দাম বাড়াতে বাণিজ্যসচিবকে চিঠি দেয় মিল মালিকদের সংগঠন বনস্পতি।

সংগঠনের নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত চিঠিতে বোতলজাত ১ লিটার সয়াবিন তেলের দাম প্রস্তাব করা হয় ১৭৩ টাকা, ৫ লিটার ৮৪৫ টাকা এবং খোলা ১ লিটার পাম তেলের দাম প্রস্তাব করা হয় ১৩২ টাকা।

মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্যা প্রেস অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম জানান, সয়াবিন তেলের দাম সমন্বয় করা হবে। তবে সয়াবিন তেলের পূর্বের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই। ট্যারিফ কমিশন কাজ করছে। সমন্বয় করে যৌক্তিক দামে মূল্য নির্ধারণ করবে সরকার।

সেপ্টেম্বর মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রেকর্ড দামে বিক্রি হচ্ছে সুগন্ধি চাল। ছয় মাসে কেজিতে বেড়েছে ৮০ টাকার বেশি। বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৩০ টাকা দরে। ব্যবসায়ীরা বলছেন, রপ্তানির অনুমতি দেওয়ায় সুগন্ধি চালের দাম চড়া। তবে রেস্তোরাঁ...
দেশের বাজারে কমেছে সোনার দাম। প্রতি ভরিতে ৭ হাজার ১১৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস। শনিবার সকাল থেকে এই দাম কার্যকর হয়েছে।
ছুটির দিনে রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম কিছুটা কমলেও, স্বস্তি নেই মাছ-মাংসের বাজারে। অস্থিরতা বেড়েছে ভোজ্যতেল, আটা-ময়দাসহ নিত্যপণ্য কিনতে হচ্ছে চড়া দামে। প্রতিটি পণ্যই কিনতে হচ্ছে ১০ থেকে ২০ টাকা...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর