শেখার কোনো শেষ নাই, মোস্তাফিজের শেখার চেষ্টা বৃথা তাই

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০৮:২৫ পিএম

দোলনা থেকে কবর পর্যন্ত নাকি শিখতে হয়। এই হিতোপদেশ চান বা না চান - প্রতিদিনই মানতে হয়। আর বিদ্যার্জনের জন্য যুগে যুগে মানুষ কত কিছুই না করেছে! জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে চীনেও যেতে বলা হয়েছিল। যে সময়ের কথা, তখন আরবের মরু অঞ্চল থেকে পূবের চীনে যাওয়ার চিন্তাটাই ছিল বৈপ্লবিক এক চিন্তা।

শুধু আরব কেন, এই প্রাচ্যও কি কম গেছে? মহাভারতে মৃতসঞ্জীবনী বিদ্যা শিখতে কচ হাজার বছর কাটিয়ে দিয়েছিলেন গুরুগৃহে। সময়ের ব্যাপ্তির কোনো সীমা পরিসীমা না থাকা পৌরানিক গল্পে ঋষিদের জ্ঞান অর্জনে হাজার বছর কাটিয়ে দিতে দেখা যেত। বাস্তব দুনিয়ায় ফিরে এলেও খুব একটা ব্যত্যয় ছিল না, বৈদিক শিক্ষায় জ্ঞান অর্জন সম্পূর্ণ না করে গুরুগৃহ ত্যাগ করাকে তো ধর্মবিরুদ্ধ বলেই মনে করা হতো।

এ যুগে ততটা নিবেদন দেখা যায় না খুব একটা। তবে খেলোয়াড়দের কথা আলাদা। এ কারণেই, সব জয় করার পরও বিনয়ী শোনায় লিওনেল মেসিকে। ক্রিস্টিয়ানো রোনালদো ৩৯ বছর বয়সেও অনুশীলনে সবার আগে হাজির হন। বিশ্বের ভয়ংকরতম অফ স্পিনার হওয়ার পরও মুত্তিয়া মুরালিধরন দুসরা নামের অস্ত্র আবিষ্কার করেন। টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে থাকার পরও রবিচন্দ্রন অশ্বিন লেগ স্পিনার হওয়ার চেষ্টা করেন।

কারণ, তথ্যপ্রযুক্তির এই যুগে প্রতিপক্ষের চেয়ে এগিয়ে থাকতে, নিজেকে অন্যের কাটা-ছেঁড়ার হাত থেকে বাঁচাতে প্রতিনিয়ত নিজেকে গড়ে নিতে হয়। আর এ কাজের জন্য এই মুহূর্তে আইপিএলই সেরা প্ল্যাটফর্ম – তা আপনি আইপিএল আর টি-টোয়েন্টি ক্রিকেটকে পছন্দ করুন আর না-ই করুন।

ক্রিকেটের সেরা বিশ্লেষকরা আইপিএলের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জড়িত। বিশ্বের সেরা কোচরাও জাতীয় দল ফেলে এখন আইপিএলে কাজ করছেন। আর ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগ যে বিশ্বের সব বড় ক্রিকেটারের মিলনমেলা! এখানে ড্রেসিংরুমে বিরাট কোহলির সঙ্গ পাওয়া যায়, পরামর্শ দিতে বসে থাকেন শচীন টেন্ডুলকার। লাসিথ মালিঙ্গা, ব্রেট লির পরামর্শ থাকে হাতের নাগালে।

গ্লেন ম্যাক্সওয়েলের মতো ভয়ংকর ব্যাটসম্যান এখনো আইপিএল খেলতে আগ্রহী। কারণ, ‘এবি ডি ভিলিয়ার্স ও কোহলির সঙ্গে দুই মাস কাটাচ্ছি। খেলা দেখতে দেখতে তাদের সঙ্গে কথা বলছি। একজন খেলোয়াড় এর চেয়ে বেশি আর কী চাইতে পারে’ – ম্যাক্সওয়েলের ব্যাখ্যা।  

আর কোহলি আইপিএল খেলার জন্য কেন মুখিয়ে থাকেন? দুই বছর আগে বলেছিলেন, ‘প্রতি বছর বিশ্বসেরা ক্রিকেটারদের সঙ্গে খেলার সুযোগ আমার জন্য দারুণ শিক্ষণীয়। খেলা কোনো এক পর্যায়ে শেষ হবে, কিন্তু শেখার কোনো শেষ নেই। আমি প্রতি বছর তাই আরও ভালো হতে এবং নিজের খেলা আরও উন্নত করতে চাই, কারণ আইপিএল প্রতি বছর আরও ভালো হচ্ছে।’

ম্যাক্সওয়েল বা কোহলির তবু আইপিএল থেকে পাওয়ার অনেক কিছু আছে। নিজের খেলার উন্নতির সঙ্গে লোভনীয় অর্থপ্রাপ্তির ব্যাপারটাও অবশ্য থাকে। নাসের হুসেইনের তো সে দায় নেই। বহু আগেই খেলার পাঠ চুকিয়েছেন। আইপিএল থেকে তাঁর পাওয়ার খুব বেশি কিছু নেই। তবু নিরপেক্ষ মতামত জানাতে বিখ্যাত নাসের তরুণদের বলছেন, নিজের দক্ষতা বাড়াতে আইপিএল খেলার চেষ্টা করা। আর্থিক দিকটার নেতিবাচক প্রভাবের কথা জানাতে গিয়েও স্বীকার করতে বাধ্য হয়েছিলেন, ‘যখন আইপিএলে খেলবেন, তখন সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলবেন। টিম শিটে ওই নামগুলো দেখলে মনে হবে বিশ্ব একাদশ। এত বড় দর্শকের সামনে খেললে চাপ সামলাতে শিখবে।’

আইপিএলকে একজন ক্রিকেটারের দক্ষতার ফাইন টিউনিংয়ের জন্য সেরা জায়গা মানেন নাসের, ‘আইপিএল আপনার শেখানোর স্কুল না, এটা আপনার ফিনিশিং স্কুল। এটা আপনাকে ক্রিকেটার হিসেবে পূর্ণতা এনে দেবে। যা কিছু কমতি-খামতি আছে, সেটা পূরণ করে দেবে।’

শুধু নাসের হুসেইন নয়, ব্রায়ান লারা থেকে শুরু করে ডেভিড গাওয়ারের মতো কিংবদন্তিরাও মানেন, একজন ক্রিকেটার - তিনি যে পর্যায়েরই হোন না কেন, তার নিজেদের দক্ষতা বাড়ানোর যেন সেরা স্থান আইপিএল।

তবে সেই ক্রিকেটার বাংলাদেশের হলে ভিন্ন কথা। আইপিএলের দলের আগ্রহ আছে, এমনটা জানার পরও তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামদের অনাপত্তিপত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কারণ, দুই পেসার যেন টানা ক্রিকেট খেলার ধকল সামলে উঠতে পারেন, বিশ্রাম পান - সেটা নিশ্চিত করতে চাইছিল বোর্ড।

২০ ওভারের ক্রিকেট খেললে শরীরে ধকল পড়বে তাই তাদের অনাপত্তিপত্র দেওয়া হয়নি, সেই ক্রিকেটাররা গ্রীষ্মের দুপুরে ৫০ ওভারের ম্যাচ খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগে। এই ক্ষেত্রে বিসিবির পরিচালক আকরাম খান একটা ব্যাখ্যা দিয়েছেন, ‘আইপিএলে কিন্তু ৪০-৪৫ দিনের মধ্যে প্রচুর ম্যাচ খেলতে হয়, প্রচুর জার্নি করতে হয়। দেখা যায় রাত ১২টা পর্যন্ত খেলল, পরের দিন সকাল ৬টায় আবার প্লেন ধরতে হয়।’

ভাবা যায়, বিশ্বসেরা সব পেসার যশপ্রীত বুমরা, প্যাট কামিন্স, কাগিসো রাবাদা, ট্রেন্ট বোল্টরা কত বড় ঝুঁকি নিয়েই না আইপিএল খেলছেন!

এত বড় ঝুঁকি নিয়েই বাংলাদেশের মোস্তাফিজুর রহমান আইপিএল খেলছেন, ভালোই করছেন। তবে এত ঝুঁকির মধ্যে যে তাঁকে বেশিদিন রাখা ঠিক হচ্ছে না, সেটা বুঝতে পেরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ কারণেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে তাঁকে দেশে ফেরত আনছে বোর্ড।

তাঁর ব্যাপারে অবশ্য আকরাম খানের মত ভিন্ন। বলেছেন, জিম্বাবুয়ের বিপক্ষে না খেলিয়ে আইপিএল-ই খেলতে দেওয়া উচিত তাঁকে। মোস্তাফিজের ব্যাপারে সকাল সকাল প্লেনে ওঠার ঝুঁকিটা কেন যেন খুব একটা আমলেই নেননি বোর্ড পরিচালক ও সাবেক অধিনায়ক। তাঁর ধারণা, আইপিএল থেকে অনেক কিছু শিখতে পারবেন মোস্তাফিজ। মানে ম্যাক্সওয়েল, কোহলি বা হুসেইনদের মতোই ভাবছেন সাবেক ক্রিকেটার।

তবে বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুসের ধারণা, আইপিএল থেকে শেখার কিছু নেই মোস্তাফিজের। বাঁহাতি পেসারের নাকি ক্রিকেটের সব জ্ঞান নেওয়া হয়ে গেছে – এমনই বিশ্লেষণ জালাল ইউনুসের, ‘মোস্তাফিজের আইপিএল খেলে শেখার কিছু নেই। মোস্তাফিজের শেখার প্রক্রিয়ায় আর কিছু বাকি নেই।’

ক্যারিয়ারের শেষ প্রান্তে গিয়েও প্রতিনিয়ত শেখার চিন্তা করতে হয় কোহলিদের, ওদিকে ২৮ বছর বয়সী মোস্তাফিজ এরই মধ্যে সব শিখে ফেলেছেন! তবু কেন ব্যাটিং সহায়ক দুটি উইকেটে বল করতে নেমে ৮ ওভারে ১০২ রান দেন, সেটাই বোঝা যাচ্ছে না।

মোস্তাফিজকে ডেকে আনার আরেকটা কারণও বলেছেন জালাল ইউনুস। সে কারণটায় ষড়যন্ত্রের গন্ধ, ‘মোস্তাফিজের থেকে শিখতে পারে আইপিএলে অনেক খেলোয়াড় আছে। এতে বাংলাদেশের কোনো লাভ হবে না।’

জালাল ইউনুসের মন্তব্য নিয়ে কথা বলতে গিয়ে ক্রিকেট অপারেশনসের ভাইস চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজনেরও মনে হয়েছে, ‘মোস্তাফিজ অভিজ্ঞ অনেক। ইন্ডিয়ার অনেক তরুণ বোলাররা ওর থেকে কাটার বা কিছু শিখতে পারে। এভাবেই কথাটা বলেছে। এটার অন্য কোনো অর্থ বের করাটা আমার মনে হয় না ঠিক হবে।’ তার মানে ভারতের তরুণরা যদি মোস্তাফিজের কাছ থেকে কিছু শিখেও ফেলতে পারে, তা যেন না হয়, তা ঠেকাতেই তাঁকে ডেকে পাঠানো!  

একদিক থেকে ঠিকই আছে! এত শিখতে হবেই-বা কেন অথবা শেখাতে হবেই-বা কেন? কোহলি বা ধোনি বিদেশি তরুণদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন, অনেক কিছু শিখিয়েছেন, তাতে লাভ হয়েছে কার? আইপিএল শুরু হওয়ার পর থেকে অন্য দলগুলোই বিশ্বকাপ জিতেছে, ভারত নয়, আর বহু আগ থেকেই তো আমরা জানি, ‘শেখার কোনো শেষ নাই, শেখার চেষ্টা বৃথা তাই!’

টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরের বেশ কয়েক বছর বাংলাদেশের অবস্থা ছিল প্রায় একই। ‘অসহায় আত্মসমর্পণ’। যে দলের সঙ্গেই তখন টেস্ট খেলতে নামত বাংলাদেশের পুরুষ ক্রিকেট দল, মাঝে মাঝে আশার প্রদীপ জ্বালাতে পারলেও,...
সাকিব সাংবাদিকের জ্ঞান নিয়েই প্রশ্ন তুলেছেন। সাকিবের কথা বাস্তব। তিনি তো শুধু বলেছেন, তাঁদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়নি এবং যতটুকু মিলেছে, তার সদ্ব্যবহার করা হয়নি। তবু সাংবাদিক কেন বলতে গেলেন,...
একজন তামিম দেশের ক্রিকেটের জন্য যা করেছেন, তার দায় মেটানো সহজ না। পোর্ট অব স্পেনে ডাউন দ্য উইকেটে গিয়ে মারা ছক্কার স্পর্ধা, লর্ডসের সেঞ্চুরি, চার্লস কভেন্ট্রির বিশ্বরেকর্ডে চোখে চোখ রেখে দল জেতানো...
বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে স্কোয়াড থেকে লিটন দাস বাদ পড়েছেন। শুনে একটু অবাক লাগছে। বাদ মানে বাদ, বাদ মানে বিশ্রাম না। একাদশ নয়, সরাসরি ১৫ সদস্যের স্কোয়াড থেকেই বাদ। বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতিতে...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
খাবার আর ওষুধসহ নানা খাতে ব্যয় বৃদ্ধিতে বিপাকে বগুড়ার মুরগির খামার ও হ্যাচারি ব্যবসায়ীরা। জেলার ৫ হাজারেরও বেশি খামার ও হ্যাচারি মধ্যে, গত ৩ বছরে বন্ধ হয়ে গেছে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান। এতে বেকার...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর