ভোট চলাকালে ছত্তীসগঢ়ে বিস্ফোরণ, মণিপুরে বুথে হামলা

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ০১:৪২ পিএম

বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ চলছে। এরইমধ্যে কয়েকটি কেন্দ্রে সহিংসহার খবর মিলেছে। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ছত্তীসগঢ়ের একটি কেন্দ্রের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ছত্তীসগঢ়ের বিজাপুর জেলায় ভোট চলাকালীন আচমকাই এই বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় ভোটের দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনীর এক সদস্য আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, বস্তার ভোট কেন্দ্রের অন্তর্গত এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে।

এদিকে ভোট চলাকালীন ইনার মণিপুরের থামানপোকপি কেন্দ্রের একটি বুথে হামলা চালিয়েছে সশস্ত্র দুবৃত্তরা। তবে এখনও হতাহতের কোনো খবর নিশ্চিত হওয়া যায়নি।

অপরদিকে উত্তরপ্রদেশের কয়েকটি জায়গায় বিশৃঙ্খলার অভিযোগ এসেছে। রাজ্যের ক্ষমতাসীন দল বিজেপির বিরুদ্ধে ভোটে সহিংসতার অভিযোগ তুলেছে সমাজবাদী পার্টি (এসপি)। অখিলেশ যাদবের দল সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে দাবি করছে, উত্তরপ্রদেশের রামপুর এবং মুজফফনগরের বুথে ইভিএমে ত্রুটি দেখা দিয়েছে। মুজফফনগরের বিজেপি প্রার্থী ও কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বালিয়ানের বিরুদ্ধে বুথদখলের অভিযোগ তুলেছেন এসপি প্রার্থী হরেন্দ্র মালিক। নির্বাচন কমিশনে অভিযোগও দায়ের করেছেন তিনি।

আজ শুক্রবার ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ চলছে। প্রথম দফার ভোটে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভার ৮ জন মন্ত্রী। বেশ কয়েকজন সাবেক মুখ্যমন্ত্রীও রয়েছেন ভোটযুদ্ধে। দ্বিতীয় দফায় ভোট হবে আগামী ২৬ এপ্রিল। মোট ৭ দফায় এবারের ভোটগ্রহণ সম্পন্ন হবে। ভোট শেষ হবে আগামী ১ জুন।

‘তেলাপোকা’ নামে পরিচিত একদল তরুণ-তরুণী... যাদের নিয়ে একসময় হাসাহাসি হয়েছিল, তারাই আজ হাজার হাজার মানুষের মিছিলে পরিণত হয়েছে। ব্যারিকেড, কাঁদানে গ্যাস, লাঠিচার্জ—কিছুই তাদের থামাতে পারেনি। প্রশ্ন...
দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে অভিযান শুরু করেছে পুলিশ। অভিযান শুরুর পর ককরোচ জনতা পার্টির নেতাকর্মীদের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে হতাহতদের বিষয়ে...
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে ব্যাপক সহিংসতা শুরু হয়েছে। রোববার রাতে ক্ষুব্ধ আর্জেন্টাইন সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়...
ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় সিজেপির নেতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। সোমবার নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে ককরোচ...
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এ সংক্রান্ত একটি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
বিশ্বকাপের ফাইনাল শেষে এবার বড় রহস্যের জন্ম দিয়েছে লিওনেল মেসির দেওয়া একটি সংক্ষিপ্ত বক্তব্য। বিশ্বকাপের ফাইনালে মাঠে নামার আগে সতীর্থদের উদ্দেশে মেসির দেওয়া সেই সংক্ষিপ্ত বক্তব্য এখন সামাজিক...
ফেসবুকে এক নারীর সঙ্গে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলামী। এতে দাবি করা হয়েছে, দলের পক্ষ থেকে প্রকৃত ঘটনা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর