শাকিবের তুফানে খলনায়ক চঞ্চল 

আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ০২:২৩ পিএম

আবার বড় পর্দায় চমক দিতে আসছেন ‘আয়না’খ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরী। আলোচিত ‘তুফান’ সিনেমায় তাকে খল চরিত্রে দেখা যাবে বলে নিশ্চিত করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট একাধিকজন।

বর্তমানে ছবিটির শুট চলছে ভারতের কলকাতায়। শাকিব খানকে নিয়ে রায়হান রাফি এখন সেখানেই অবস্থান করছেন। 

আগেই জানা গেছে এ সিনেমায় শাকিবের বিপরীতে আছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা।

আলোচনা চলছিল, ‘তুফান’ সিনেমার ভিলেন নিয়ে। দেশের একাধিক গণমাধ্যম দাবি করে আসছে, এ সিনেমায় ভিলেন চরিত্রে দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্তকে। 

অন্যদিকে চঞ্চল প্রসঙ্গে জানা যায়, অল্প পরিসরে হাজির হচ্ছেন এ অভিনেতা। তাকে ভিলেন হিসেবেই পাবেন দর্শকরা। তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে চাননি কেউই। 

‘তুফান’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশ-ভারতের তিনটি সংস্থা এসভিএফ, আলফা আই ও চরকি।

প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
চলচ্চিত্র নির্মাতা স্যার ক্রিস্টোফার নোলানের সর্বশেষ সিনেমা ‘দ্য ওডিসি’ বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে। তবে এই সিনেমা নিয়ে মোটেই সন্তুষ্ট নন একজন—তিনি এমিলি উইলসন
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৮তম এবং স্পাইডার-ম্যান সিরিজের এটি চতুর্থ সিনেম। ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত এই সিনেমায় যথারীতি স্পাইডার-ম্যান চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। আর তাঁর নায়িকা...
এনসিপি ও জামায়াত-শিবির দেশের রাজনীতিকে বিভক্ত করেছে বলে অভিযোগ করেছেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর শহরের এন আহম্মদিয়া...
অতিরিক্ত পানি ব্যবহার, দূষণ, জলবায়ু পরিবর্তন ও অপরিকল্পিত কৃষির কারণে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের খাদ্য নিরাপত্তা চাপের মুখে রয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক- এডিবি'র সাম্প্রতিক এক...
গত পাঁচ বছরে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয় প্রায় ২৯ শতাংশ কমেছে। এই প্রেক্ষাপটে আগামী ২০৩১ সালের মধ্যে এ খাতে রপ্তানি আয় দ্বিগুণ এবং উচ্চমূল্যের পাটপণ্যের উৎপাদন বাড়ানোর কর্মপরিকল্পনা নিতে যাচ্ছে...
গণমাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমুলক বক্তব্য প্রচার করা যাবে না বলে জানিয়েছেন  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আজ মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে ট্রাইব্যুনালের মামলার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর