টাঙ্গাইল শাড়ির মালিকানা বাংলাদেশেরই থাকবে: শিল্পমন্ত্রী 

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১০:৩৪ পিএম

আইনি লড়াই শেষে টাঙ্গাইল শাড়ির মালিকানা বাংলাদেশেরই থাকবে বলে আশা প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বৃহস্পতিবার রাজধানীতে ১৪টি পণ্যের জিআই সনদ প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। 

নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, ‘যেহতু আমাদের পাশ্ববর্তী দেশ। অন্য কোনো ভাবে হয়ত সেখানে গিয়েছে, সেই জায়গা থেকে তারা দাবি করেছে। এটা স্বাভাবিকভাবেই কেউ একজন করতেই পারে। নিশ্চই আমাদের দাবি সঠিক এবং আমরা আশা করি টাঙাইল শাড়ি আমাদেরই থাকবে, বাংলাদেশের।’ 

গত পয়লা ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গ সরকার টাঙ্গাইল শাড়িকে নিজেদের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিলে টনক নড়ে বাংলাদেশের। ঐতিহ্যবাহী পণ্যটির মালিকানা ফিরে পেতে দুই বাংলা-ই দারস্থ হয় আদালতের। এরপরই জিআই পণ্যের তালিকা বাড়াতে তৎপর হয়ে ওঠে শিল্প মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল শাড়ি, যশোরের খেজুরের গুড়সহ ১৪টি পণ্যের সনদ দিলো শিল্প মন্ত্রণালয়।

শিল্পমন্ত্রী বলেন, ‘মাটি, বায়ু, পানি, পরিবেশ, কারিগরদের দক্ষতা প্রভৃতি স্বতন্ত্র ও অনন্য বৈশিষ্ট্যের কারণে ছোট এ ভূখণ্ডের আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে অসংখ্য ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য। ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব পণ্যকে জিআই হিসেবে স্বীকৃতি প্রদানের পাশাপাশি এর গুণগত মান ও টেকসই সংরক্ষণের দিকে নজর দিতে হবে।’ 

নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, ‘বিশ্ববাজারে জিআই পণ্যের প্রচার ও প্রসারে আমাদের এখনই কার্যকর উদ্যোগ ও পদক্ষেপ নিতে হবে। বিদেশের বাংলাদেশ মিশনসমূহ, দেশের সকল আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থানে কেন্দ্রীয়ভাবে এসব পণ্য প্রদর্শনীর ব্যবস্থা করতে হবে। তাছাড়া দেশে-বিদেশে বিভিন্ন মেলায় জিআই পণ্যসমূহ প্রদর্শন করা যেতে পারে।’


অনুষ্ঠানে টাঙ্গাইল শাড়ি ছাড়াও জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায়, গোপালগঞ্জের রসগোল্লা, নরসিংদীর অমৃত সাগর কলা, টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, কুমিল্লার রসমালাই, কুষ্টিয়ার তিলের খাজা, বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল, রংপুরের হাঁড়িভাঙ্গা আম, মৌলভীবাজারের আগর, মৌলভীবাজারের আগর আতর, মুক্তাগাছার মণ্ডা, যশোরের খেজুরের গুড়, রাজশাহীর মিষ্টি পান এবং জামালপুরের নকশিকাঁথা। এতে বাংলাদেশের ঐতিহ্যবাহী পণ্যের সংখ্যা দাঁড়ালো ৩১টিতে।

জিআই বা ভৌগোলিক নির্দেশক- স্বীকৃতির মাধ্যমে একটি পণ্যের উৎপাদন ও বিক্রির সম্পূর্ণ অধিকার নিশ্চিত হয়। সারাদেশে এমন আরো ৫০০ পণ্যের যাচাই বাছাই চলছে। স্বীকৃতি পেলে আন্তর্জাতিক বাজার ধরতে যোগ করা হবে ট্যাগ ও লোগো- জানান পেটেন্ট, ডিজাইন এবং ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক মো. মুনিম হাসান। তিনি বলেন, ‘প্রত্যেকটি জিআই পণ্যরে বাণিজ্যিক ব্যবহারের জন্য লোগোর ব্যবস্থা করব। ইতিমধ্যেই আমাদের এই নীতিমালা তৈরির কাজ চলছে। যখনই এটা হবে আপনারাও জানতে পারবেন। ট্যাগটা যদি হয়ে যায় তাহলে আমাদের এই পণ্যগুলো বাণিজ্যিকীকরণ সহজ হবে।’ 

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। আজ বৃহস্পতিবার বিকেলে বিআরটিসি জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা এক সংবাদ বিজ্ঞপ্তিতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশের পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত ও দক্ষ জনশক্তির তৈরির মাধ্যমে বিশ্ববাজারে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর