বাংলাদেশে বিদেশি এয়ারলাইনসের বিপুল টাকা আটকা: আইএটিএ

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ১১:৩৭ পিএম

বিদেশি এয়ারলাইনসগুলোর প্রায় ৩২৩ মিলিয়ন ডলার বাংলাদেশে আটকে আছে বলে জানিয়েছে এয়ারলাইন্সগুলোর আন্তর্জাতিক জোট ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ)। অবিলম্বে এ অর্থ পরিশোধের তাগাদাও দিয়েছে সংস্থাটি। বাংলাদেশ ছাড়াও পাকিস্তানের কাছেও সংস্থাটির পাওনা ৩৯৯ মিলিয়ন ডলার। 

আইএটিএ–এর ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সংস্থাটির প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহ-সভাপতি ফিলিপ গোহকে উদ্ধৃত করে বলা হয়েছে,  ‘বর্তমান পরিস্থিতিতে বিদেশি মুদ্রা ব্যবহারে কৌশলী হওয়া দেশগুলোর জন্য কতটা গুরুত্বপূর্ণ। এটি সরকারের জন্য একটা কঠিন চ্যালেঞ্জও বটে। তবে সময়মত এবং কার্যকর পদ্ধতিতে দেনা পরিশোধে অগ্রাধিকার দিতে হবে। বিমান সংযোগ হ্রাস ঠেকানো, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, বিদেশি বিনিয়োগ এবং রপ্তানির সম্ভাবনাকে ঠিক রাখার জন্যই এটি জরুরি। উভয় বাজারে এত বড় অঙ্কের অর্থ আটকে থাকায় জরুরি সমাধান প্রয়োজন।’

বিবৃতিতে বলা হয়, পাকিস্তান এবং বাংলাদেশের কাছে বিদেশি এয়ারলাইন্সগুলোর মোট পাওনা ৭২০ মিলিয়ন ডলার। এর মধ্যে বাংলাদেশের আটকে আছে ৩২৩ মিলিয়ন ডলার আর পাকিস্তানের কাছে আছে পাওনা ৩৯৯ মিলিয়ন। 

ফিলিপ গোহ আরও বলেন, ‘পাকিস্তান এবং বাংলাদেশকে অবিলম্বে আটকে রাখা অর্থ পরিশোধ করতে হবে, যাতে এয়ারলাইন্সগুলো দক্ষতার সাথে সেবা চালিয়ে যেতে পারে এবং পাওনাদার এয়ারলাইন্সগুলোর সঙ্গে সম্পর্ক বজায় থাকে।’ 

এর আগে গত বছরের জুনেও একবার পাওনা আদায়ের তাগিদ দিয়েছিল আইএটিএ। সে সময় সংস্থাটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বাংলাদেশে বিদেশি এয়ারলাইনসগুলোর প্রায় ২১৪ দশমিক ১ মিলিয়ন ডলার আটকা পড়েছে। 

বাংলাদেশের রাজস্ব ঘাটতি, মূল্যস্ফীতি ও ব্যাংকিং খাতের দুর্বলতা নিয়ে উদ্বেগ জানিয়েছে আইএমএফ। নতুন ঋণ কর্মসূচি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা শেষে অর্থনৈতিক সংস্কারের ওপর জোর দিয়েছে সংস্থাটি।
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত তিন বছর বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘের ইকোসক অধিবেশনে টেকসই অর্থনৈতিক উত্তরণ ও আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন...
বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা এবং ওমান উপসাগরের ওপর দিয়ে ফ্লাইট পরিচালনার বিষয়ে এয়ারলাইনসগুলোকে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়নের বিমান নিরাপত্তা সংস্থা (ইএএসএ)।
দেশে প্রতি মাসে যখন প্রবাসী আয় বা রেমিট্যান্সই আসে প্রায় ৩ বিলিয়ন ডলার এবং কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ যখন ৩৫ বিলিয়ন ডলারের ওপরে, তখন সাড়ে ৪ বিলিয়ন ডলারের ঋণ পেতে এত দৌড়ঝাপ কেন? এই ঋণ কি কেবলই...
ইরানের বিরুদ্ধে টানা ৯তম রাতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর বরাতে আজ এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ফাইনালে স্পেনের কাছে শিরোপা হাতছাড়া হওয়ার পর সংবাদ সম্মেলনে স্কালোনিকে কাঁদতে দেখা যায়। তখনই ধারণা করা হয়েছিল, বড় কোনো খবর সামনে আসতে পারে। সেই অনুমানটাই সত্যি হয়েছে।
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে অবসরের ইঙ্গিত দিলেন আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি। পরবর্তী বিশ্বকাপে আলবিসেলেস্তের দায়িত্বে থাকবেন কিনা তাঁর জন্য আরেকটু ভাবতে চান বিশ্বকাপ জয়ী এই কোচ।
ফাইনাল জিতে মেসিকে ছাপিয়ে গোল্ডেন বল জিতেছেন স্পেনের অধিনায়ক ও মিডফিল্ডার রদ্রি। আর টুর্নামেন্টে সর্বোচ্চ গোল দিয়ে গোল্ডেন বুট উঠেছে ফরাসি তারকা এমবাপের হাতে। 
লোডিং...

এলাকার খবর